সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া: চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী সাতকানিয়ার পশ্চিম ঢেমশা ইউনিয়ন (ইউপি)পরিষদের চেয়ারম্যান রিদুয়ানুল ইসলাম সুমনকে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দায়েরকারী হিসেবে দোষী সাব্যস্ত এবং পশ্চিম ঢেমশা ইউনিয়ন পরিষদে রিয়াদ নামে জনৈক ব্যক্তিকে চেয়ারম্যান ঘোষণা দেওয়ার পাঁচ দিনের মধ্যে সাংসদ নদভীকে ‘মাইকে গলাবাজি না করে, মাঠে খেলতে আসার’ আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান সুমন।

মঙ্গলবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় চেয়ারম্যান সুমন তাঁর নিজস্ব ফেসবুক ভেরিফাইড পেইজ থেকে ৩ মিনিট ২৩ সেকেন্ডের এক ভিডিও বার্তায় এ আহ্বান জানান। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা-সমালোচনা। পাশাপাশি দলের নেতারা নির্বাচনের প্রাক্কালে নিজেদের মধ্যে আত্মহননের রাজনীতি না করার অনুরোধ করেন।

চেয়ারম্যান সুমন নিজেকে চট্টগ্রাম ইসলামীয়া কলেজ ছাত্রলীগের সাবেক সহ- সাধারণ সম্পাদক ও সাতকানিয়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি উল্লেখ করে ভিডিও বার্তায় বলেন, এমপি মহোদয় আপনি মাইকে গলাবাজি না করে মাঠে আসেন। দেখেন কে জিতে। মাইকে গলাবাজি করে মানুষকে অসম্মান করা, এটা তো ভালো না। মানুষকে সম্মান করতে শিখুন। এতে দলও আপনার মঙ্গল হবে। আপনি যদি খেলতে চান, খেলার মত খেলেন। খেলা হবে ইনশাল্লাহ। আমার সাথে চেয়ারম্যান নির্বাচন করেন ইনশাল্লাহ দেখা হবে মাঠে।

ভিডিও বার্তায় চেয়ারম্যান সুমন বলেন, চট্টগ্রাম-১৫ আসনের এমপি মহোদয় ২০ অক্টোবর আমার ইউনিয়নে গিয়ে প্রকাশ্যে আমার নামে কুরুচিপূর্ণ বক্তব্য রেখেছে, উনি প্রকাশ্যে জামাত-শিবিরের শীর্ষ সন্ত্রাসীকে চেয়ারম্যান ঘোষণা করেছেন।এতে তিনি জনগণের রায়কে অসম্মান, মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচন প্রক্রিয়া ও স্থানীয় সরকার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা করেছেন। দলের সভাপতি শেখ হাসিনা মনোনয়ন দেওয়ায় এম.পি নদভীকে এতোদিন সম্মান করেছেন বলে ভিডিও বার্তায় উল্লেখ করেন।

মুজিব আদর্শ ও তৃণমূল থেকে উঠে আসা কর্মী উল্লেখ এবং এম.পি নদভীকে ইঙ্গিত করে চেয়ারম্যান সুমন বলেন, বিগত দু’টি সংসদ নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করতে ঝুঁকি নিয়ে কাজ করেছি । এম.পি মহোদয় আমি চেয়ারম্যানের চেয়ারে উড়ে এসে জুড়ে বসি নাই। আমি তৃণমূল থেকে উঠে আসা একজন মুজিব আদর্শের কর্মী এবং সুষ্ঠু নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত চেয়ারম্যান। আপনি সাহস থাকলে প্রশাসন ছাড়া আমার ইউনিয়নে আবার আসেন এবং আপনার এমপিত্ব চলে গেলে আপনি আমার সাথে চেয়ারম্যান নির্বাচন করেন। দেখি কীভাবে আপনি জিতেন। জনগণের কাছে আপনার অবস্থান কত নিম্নস্তরে, সেটা নির্বাচনের মাধ্যমে প্রমাণ করে দিব ইনশাআল্লাহ। পরে সবাইকে মুজিবীয় শুভেচ্ছা জানিয়ে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু ও বাংলাদেশ চিরজীবী হউক বলে ভিডিও বার্তার ইতি টানেন চেয়ারম্যান সুমন।

প্রসঙ্গত, শুক্রবার (২০ অক্টোবর) সাতকানিয়া উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়নের ইছামতি মুহাম্মদিয়া আদর্শ দাখিল মাদ্রাসার এক সভায় এম.পি ড.আবু রেজা নদভী পশ্চিম ঢেমশা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রিদুয়ানুল ইসলাম সুমনকে উদ্দেশ্য করে তাঁর বক্তব্যে বলেন, ‘এই পশ্চিম ঢেমশার বর্তমান চেয়ারম্যান আমাদের অনেক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে। আমি পুলিশ প্রশাসনকে সতর্ক করছি। আমাদের কোনো নেতা-কর্মীকে যদি ধরে তাহলে, অবস্থা বারোটা বাজবে। আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ কাউকে ধরতে পারবে না। মামলাগুলো সব প্রত্যাহার করার নির্দেশনা দিব’। এছাড়া অপর একটি ভিডিওতে দেখা যায়, এমপি নদভী প্রথমে পশ্চিম ঢেমশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে খুঁজেন। পরে তাকে কাছে না পেয়ে এলাকার জনৈক রিয়াদ নামে এক ব্যক্তিকে ডেকে আগামীতে পশ্চিম ঢেমশা ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে তার নাম (রিয়াদ) ঘোষণা দেন। এমপির বক্তব্যের দু’টি ভিডিও এবং চেয়ারম্যান সুমনের ভিডিও বার্তা এ প্রতিবেদকের নিকট সংরক্ষিত রয়েছে।

নদভীর বক্তব্যের বিষয়ে পশ্চিম ঢেমশা ইউনিয়ন (ইউপি) পরিষদের চেয়ারম্যান সুমন বলেন, এলাকার লোকজন মামলা করেছে কারণ তারা বিভিন্ন ঘটনায় জড়িত। আমি তো কারো বিরুদ্ধে মামলা করিনি। এখানে এম.পি সাহেব কেন আমার কথা বলছে, আমি বুঝছি না। আমার দোষ থাকলে তিনি (এমপি) আমাকে ডেকে বলতে পারত। প্রকাশ্যে এ রকম সভায় আমার বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় ভিডিও বার্তায় এম.পি সাহেবের কর্মকাণ্ড আমার ইউনিয়নের জনগণের নিকট তুলে ধরেছি।

এ ব্যাপারে বক্তব্য নেওয়ার জন্য সংসদ সদস্য ড. আবু রেজা নদভীকে এ প্রতিবেদক একাধিক বার তাঁর ব্যবহৃত মোবাইল ফোনে কল দিলেও রিসিভ করেননি। এছাড়া হোয়াটসঅ্যাপে ম্যাসেজ দিলেও অপর প্রান্ত থেকে কোন সাড়া না পাওয়ায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, নির্বাচনের প্রাক্কালে দলের নিজেদের মধ্যে আত্মহননের রাজনীতি থেকে সবাইকে বিরত থাকার অনুরোধ করছি। আমরা যারা আওয়ামীলীগ করি, আমরা সবাই এক ও এক পরিবার। যারা দলের মধ্যে বিভাজন করবে তারা দলের শত্রু হিসেবে চিহ্নিত হবে।

স্থানীয় সংসদ সদস্য কোন ইউনিয়ন পরিষদে নিজে চেয়ারম্যান ঘোষণা দিতে পারেন কি না এমন প্রশ্নের জবাবে চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রাকিব হাসান বলেন, আইনগতভাবে এমন সুযোগ এম.পি মহোদয়ের নাই। নির্বাচনের মাধ্যমে ও জনগণের ভোটে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।