মো. আয়ুব মিয়াজী, চন্দনাইশ: ঘূর্ণিঝড় ‘হামুন’ এর আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে চন্দনাইশে। বিদ্যুৎ খাতে ১০ লক্ষ টাকার অধিক ক্ষতি সাধনের পাশাপাশি উপজেলার বিভিন্ন ইউনিয়নে গাছপালা ও কাঁচা ঘরবাড়ি ভেঙ্গে ব্যাপক ক্ষতি সাধন হয়।

গত ২৪ অক্টোবর দিবাগত রাতে ঘূর্ণিঝড় ‘হামুন’র আঘাতে উপজেলার বিভিন্ন সড়কে বড় বড় গাছ উপড়ে ও ভেঙ্গে পড়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় অধিকাংশ সড়কে। বিদ্যুৎ লাইনের উপর গাছ পড়ে বৈদ্যুতিক লাইন বিচ্ছন্ন হয়ে পুরো চন্দনাইশ অন্ধকারে নিমর্জ্জিত রয়েছে।

ঘূর্ণিঝড় হামুনের তান্ডবে চন্দনাইশ ও দোহাজারী পৌরসভা, ৮টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যাপকভাবে ঝড় ভয়ে যায়। এ সময় যতরকুল এলাকার মৃত আলী আকবরের ছেলে মনছফ আলী ফকিরের ঘরের উপর একটি বড় ল্যান্ট্রী গাছ পড়ে ঘরটি ধুমড়ে-মুচড়ে যায়। অপরদিকে দক্ষিণ হাশিমপুর সোনায়ছড়িকুলের আবুল হাশেম, মজিদ মার্কেট এলাকার আবু সওদাগরের ঘর বাতাসে উড়ে যায়। অন্যদিকে মো. জিসুর কাঁচা ঘরে গাছ পড়ে ভেঙ্গে যায়। এসময় ঘরে থাকা লোকজন কোনরকম প্রাণে রক্ষা পায়। দোহাজারী পৌরসভার ফুলতলা এলাকায় সংবাদ কর্মী আরজুর ল্যান্ট্রী গাছ নির্মানাধীন ঘরের উপর পড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। জামিরজুরী নুরুল আলমের ছেলে হেলালের ঘরে আশেপাশের গাছ পড়ে ভেঙ্গে যায় এবং ব্যাপক ক্ষতি হয়। এসময় এলাকার আরোও পাঁচটি ঘর ধুমড়ে মুচড়ে যায়।

উপজেলা পল্লী বিদ্যুৎ-এর ডিজিএম প্রকৌশলী আবু সুফিয়ান বলেছেন, তাদের বিদ্যুত লাইনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় ৩৫টির অধিক খুঁটি ভেঙ্গে পড়েছে। ৬৫ স্থানে তার ছিড়ে যায়, ৩টি ট্রান্সফরমার বিকল হযে পড়ে। ৫’শতাধিক মিটার নষ্ট হয়ে যায়, ১০টি পচাআর্ম, ১০টি ইনসেলেটর নষ্ট হয়ে ১০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়। বৈলতলীতে একইসাথে ৬টি খুঁটি ভেঙ্গে পড়েছে। ইতিমধ্যে পল্লী বিদ্যুৎ বিভাগের লোকজন দিনরাত কাজ করে গতকাল ২৫ অক্টোবর রাতের মধ্যে চন্দনাইশ সদরসহ বেশ কিছু এলাকায় বিদ্যুৎ লাইন সচল করার আশাবাদ ব্যক্ত করেন তিনি। সে সাথে পুরোদমে ৩৮ হাজার গ্রাহকের জন্য বিদ্যুৎ লাইন স্বাভাবিক করতে আরোও ১ সপ্তাহ সময় লাগার কথা জানান তিনি। অপরদিকে দোহাজারী বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী নয়ন কুমার দাশ বলেছেন, তাদের অধীনে ১৮ হাজার ৫’শ গ্রাহকের জন্য যে বিদ্যুৎ লাইন রয়েছে তার মধ্যে ৬ কিলোমিটারের অধিক জায়গায় তার ছিড়ে নষ্ট হয়, ২৫টি খুঁটি ভেঙ্গে পড়ে। ইতিমধ্যে ৭০ ভাগ লাইন সংস্কার পূর্বক বিদ্যুৎ সচল করা হয়েছে। আগামী ৩/৪ দিনের মধ্যে সম্পূর্ণভাবে বিদ্যুৎ লাইন সচল করা হবে বলে জানান।

চন্দনাইশে ঘুর্ণিঝড় পরবর্তী মেরামতের সময় পৌরসভার মিজ্জির দোকান এলাকার আবদুর রহিম (২৮), সাতবাড়িয়ার আবদুর সাত্তার (৪৫), গাছবাড়িয়ার কুলচুমা বেগম (৫০), মো. লোকমান (৪০), মো. রাহাত (৪), সৈয়দাবাদের আবদুল মন্নান (৫০), কানাইমাদারির শফিউল ইসলাম (৪৯), পাঠানদন্ডীর মজ্জল আহমদ (৭৫), দোহাজারীর রিনা প্রভা দেবী (৫০), দক্ষিণ হাশিমপুরের মান্নান সওদাগর (৫২) গাছের ডাল ভেঙ্গে পড়ে আহত হওয়ার পাশাপাশি ১০ জনের অধিক আহত হয়। আহতদের চন্দনাইশ ও দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম বলেছেন, সড়কের উপর ঘুর্ণিঝড়ে পড়ে থাকা গাছপালা সরাতে রাতব্যাপী ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছে। বিভিন্ন এলাকায় বসতবাড়ীর উপর গাছপালা ভেঙ্গে পড়ার খরব পেয়েছেন। কোন ধরনের আহত বা নিহত হওয়ার খবর পাওয়া যায়নি বলে জানান তিনি। ইউপি চেয়ারম্যানদের সব কিছুর তথ্য দিতে বলা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করে উর্ধ্বত্তন কর্তৃপক্ষকে অবহিত করা হবে বলে জানান। ঘুর্ণিঝড়ের প্রস্তুতিস্বরূপ ২৪ অক্টোবর সকালে উপজেলায় মনিটরিং টিম গঠন করে ইউনিয়ন ভিত্তিক টেক অফিসার নিয়োগ হয়েছে। সে সাথে শুকনা খাবারের মজুদ রাখা হয়েছে। গতকাল ২৫ অক্টোবর বিভিন্ন ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন বলে জানান।