এম আনোয়ারুল হক,আনোয়ারা প্রতিনিধি: দক্ষিণ এশিয়ার প্রথম কর্ণফুলী নদীর তলদেশে  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল আগামী শনিবার (২৮ অক্টোবর)  উদ্বোধন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনোয়ারা কেইপিজেড মাঠে জনসভা ঘিরে সমগ্র চট্টগ্রাম জুড়ে উৎসবের আমেজ চলছে। প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত চট্টগ্রাম।
চট্টগ্রাম জেলা প্রশাসন প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুতি সম্পন্ন করছে। আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উচ্ছ্বাসিত। তৃণমূলও এর প্রভাব পড়ছে। হাট বাজার রাস্তাঘাট গ্রামেগঞ্জ শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস আদালতে সর্বত্রই প্রধানমন্ত্রীর আগমনের আলোচনার বিষয়বস্তু পরিণত হয়েছে। চায়ের দোকানগুলোতে আলোচনা সরগরম।
নগরের পতেঙ্গা  এলাকায় টানেল  উদ্বোধন ও আনোয়ারা কেইপিজেড মাঠে প্রধানমন্ত্রীর জনসভাকে ঘিরে বর্ণিল সাজে সাজছে । টানেল ও টানেল রোড দৃষ্টিনন্দন করা হচ্ছে। সিইউএফএল সড়ক মেরামত করা হয়েছে। কর্ণফুলীর দক্ষিণে শাহ আমানত  সেতু থেকে ব্যানার ফেস্টুন বিলবোর্ড চেয়ে যাচ্ছে। সড়কে তোরণ নির্মাণ করা হচ্ছে। দলীয় বিভিন্ন পর্যায়ের নেতারা নিজের ছবি সম্মিলিত বিলবোর্ড  প্রতিযোগিতায় নেমেছে।
আনোয়ারা কেইপিজেড মাঠের আশেপাশে ও সড়কে বিলবোর্ড চেয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী আগমনের  প্রচার প্রচারণা চলছে। চট্টগ্রাম  দক্ষিণ জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে নানামুখি পদক্ষেপ নেয়া হচ্ছে। চট্টগ্রাম  দক্ষিণ জেলার সাতটি উপজেলার  আওয়ামীলীগ ও সংসদ সদস্যগণ জনসভায়  জনসমাগমের পদক্ষেপ নিয়েছে। বিশেষ করে আনোয়ারা ও কর্ণফুলী এলাকা থেকে বিপুল লোকের সমাগম ঘটাতে ভূমি মন্ত্রী  আলহাজ্ব সাইফুজ্জামান  চৌধুরী জাবেদ এমপি নেতাকর্মীদেরকে বিভিন্ন নির্দেশনা দিয়ে যাচ্ছেন। তিনি  বিভিন্ন সভায় সর্বস্তরের জনগণ ও দলীয় নেতাকর্মীদের  প্রতি প্রধানমন্ত্রীর জনসভা জন সমুদ্র  পরিণত করতে আহ্বান জানাচ্ছেন।
অন্যদিকে আনোয়ারা কেইপিজেট মাঠে মঞ্চ তৈরিসহ জনসভা স্থানে বিভিন্ন কাজ  চলছে।  জনসভাস্থানে নৌকার আদলে বিশাল মঞ্চ  তৈরি  করা হচ্ছে। সাড়ে  ৯শ লাখ  ঘনফুট আয়তনের এই বিশাল মাঠে প্রধানমন্ত্রীর জনসভা অনুষ্ঠিত হবে। আইনশৃঙ্খলা বাহিনী মাঠে নিরাপত্তায় ডগ  স্কোয়াড দিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে। গাড়ি  রাখার জন্য আলাদা পার্কিংয়ের ব্যবস্থা নেয়া হয়েছে।
দ্বাদশ সংসদ নির্বাচনের আগে এই জনসভা নির্বাচনেও প্রভাব ফেলবে বলে আওয়ামীলীগের নেতাকর্মীরা  ধারণা করছেন। তাদের আশা প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ বক্তব্যে সমগ্র চট্টগ্রামে জনগণ ও  আওয়ামী লীগের নেতাকর্মীরা উজ্জীবিত উৎসাহিত ও অনুপ্রাণিত হবে। চট্টগ্রাম  দক্ষিণ উত্তর ও মহানগর  দলীয় নেতাকর্মীরা উচ্ছ্বাসে উচ্ছ্বাসিত হবে। জনসভার জন্য  দলীয় নেতাকর্মীরা  রাত দিন সমান তালে প্রচারণা সহ নিরলস ভাবে কাজ করছে।
ওয়ান সিটি টু টাউন  স্বপ্নের দুয়ার  উন্মোচনে স্মরণীয় করে রাখতে টানেল কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্টদের বর্ণিল সাজ দৃষ্টিনন্দন ও আকর্ষণীয়।। জনসভা  সফলে  আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতারাও বিভিন্ন পরামর্শ দিচ্ছেন। সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রতিনিয়তই খোঁজখবর ও জনসভার স্থান পরিদর্শন করছে।
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান সাংবাদিকদের জানান, জনসভার প্রস্তুতি জোরে সোরে চলছে। জনসভায় দশ লাখ লোক সমাগম হবে।
আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ  মান্নান চৌধুরী জানান,  প্রধানমন্ত্রীর জনসভা ভূমি মন্ত্রীর এলাকায় অনুষ্ঠিত হচ্ছে। সেদিক দিয়ে আমাদের দায়িত্ব অনেক। আমরা  জনসভা সফলে  সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি। জনসভা লোকে লোকারণ্য হবে।