আনোয়ারা প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারায় শুভ বিজয়া দশমীতে নয়ন জলে প্রতিমা বিসর্জন দেয়া হয়েছে। আজ মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এই প্রতিমা বিসর্জন করা হয়।
আনোয়ারা উপজেলার পারকি সমুদ্র সৈকত, ইছামতি খালসহ বিভিন্ন বাড়ির প্রাঙ্গণে পুকুরে এ বিসর্জন দেয়া হয়। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে নয়ন জলে প্রতিভা বিসর্জন শেষ হয়েছে।
আনোয়ারা থানার ওসি সোহেল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
আনোয়ারা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক সুগ্রীব মজুমদার দোলন জানায়, আনোয়ারায় প্রতিমা বিসর্জনসহ আমরা সংশ্লিষ্ট সকলকে শারদীয় দুর্গোৎসব পালনে সহযোগিতা করায় কৃতজ্ঞতা ও শুভ বিজয়া দশমী শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে ভূমি মন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।
Post Views: 320




