চন্দনাইশ প্রতিনিধিঃ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শন ও ব্যক্তিগত পক্ষ থেকে নগদ অর্থ করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ও বরকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুর রহিম চৌধুরী। গত শনিবার থেকে সোমবার পর্যন্ত সন্ধ্যা থেকে গভীর রাত পযর্ন্ত বিভিন্ন পূজা মন্দিরগুলো পরিদর্শন, নগদ অর্থ সহায়তা এবং হিন্দু সম্প্রদায়ের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।
এসময় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ও বরকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুর রহিম চৌধুরী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনেকগুলো পরিকল্পনার মধ্যে একটি অন্যতম পরিকল্পনা ছিলো অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার। আজকে তাঁর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা সেই বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে চলছে। ‘তাঁরই নেতৃত্বে দেশ আজ উন্নয়নের সঙ্গে অসাম্প্রদায়িক বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে। এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে হলে আগামীতে শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে হবে এবং আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি বলেন, ধর্ম যার যার উৎসব সবার। ঈদের মতোই দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবই নয়, এটি এখন সার্বজনীন উৎসব। কারণ বাংলাদেশের মানুষ অসাম্প্রদায়িক মানুষ, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার আদর্শের মানুষ। বঙ্গবন্ধুর পর শেখ হাসিনাই সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ গড়েছেন। সব ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার নিশ্চিত করেছেন। ফলে যেকোনো ধর্মের মানুষ আজ তাদের নিজ নিজ ধর্ম-কর্ম সঠিকভাবে পালন করতে পারছে। এই সার্বজনীন পূজা নির্বীঘ্নভাবে সম্পন্ন করতে আমাদের আশা ভরসার প্রতীক জননেত্রী শেখ হাসিনা প্রশাসনের পাশাপাশি দলীয় নেতাকর্মীদেরও নির্দেশ দিয়েছেন। নেতাকর্মীদের যার যার অবস্থান থেকে এই উৎসব যাতে অত্যন্ত সুষ্ঠুভাবে শেষ হয় সেই নির্দেশনা প্রকাশ করেছেন। কারণ তিনি একটি শক্তিশালী রাষ্ট্র গঠন করেছেন।
তিনি আরও বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলেছেন সেইটা যেন কুচক্রি ঘাতকমহল যেন নস্যাৎ না করতে পারে। শেখ হাসিনা ক্ষমতাসিন বলেই আজকে আমাদের সংখ্যালঘু ভাইদের কোন ধরনের শঙ্কা বা আশঙ্কা করতে হয় না। তারা অত্যন্ত উৎসবের আমেজে তাদের ধর্মিয় রীতিনীতি পালন করতে পারে। পরিশেষে চেয়ারম্যান রহিম বলেন, যেকোনো ব্যক্তি গোষ্ঠী বা সম্প্রদায়ের নিকট উপহার হলো খুশির সংবাদ। তাই হিন্দু ধর্মাবলম্বীদের এ খুশির সঙ্গে একাত্মা হয়ে আমি প্রতিটা মন্দিরে নগদ অর্থ উপহার প্রদান করছি। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামীলীগ সরকারকে পূন:রায় নির্বাচিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে সরকার গঠনে সহযোগিতা করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে উপজেলার বরকল ইউনিয়নে ১১টি পূজা মন্ডপের আয়োজকদের হাতে নগদ অর্থ তুলে দেন বরকল ইউনিয়ন চেয়ারম্যান আবদুর রহিম চৌধুরী। উপজেলার বরকল ইউনিয়নের বিভিন্ন মন্দিরের পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দরা চেয়ারম্যান আবদুর রহিম চৌধুরীর উপহার সানন্দে গ্রহণ করেন।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন বরকল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুর রহমান, চন্দনাইশ উপজেলা আওয়ামীলীগের সদস্য দিদারুল আলম চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মুরিদুল আলম মুরাদ, বরকল ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি আনছারুল হক, ইউনিয়ন পরিষদের সদস্য সহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং সহযোগী সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Post Views: 265




