পেকুয়া-কুতুবদিয়া প্রতিনিধি: সনদে বয়স জালিয়াতি করে বিগত ২৩ বছর ধরে ‘অফিস সহায়ক’ পদে শংকর কুমার শীল নামের এক ব্যক্তি কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সরকারী চাকুরী করছেন বলে গুরুতর অভিযোগ উঠেছে।

বয়স জালিয়াতি করে চাকুরী নিয়ে শংকর কুমার শীল নিয়মিত সরকারী কোষাগার থেকে বেতন ভাতাও উত্তোলন করছেন। এ নিয়ে চলতি মাসের ১০ অক্টোবর কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে ওই কর্মচারীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় কয়েকজন ব্যক্তি। এরপর শংকরের বয়স জালিয়াতির ঘটনাটি কুতুবদিয়ায় চাউর হলে দ্বীপের অফিস পাড়াসহ সর্বত্রে তোলপাড় সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা এ ঘটনায় তদন্তপূর্বক অভিযুক্ত কর্মচারী শংকরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট জোরালো দাবিও জানিয়েছেন।

কক্সবাজার জেলা প্রশাসক এর দফতরে কুতুবদিয়া ইউএনও অফিসের কর্মচারী শংকর কুমার শীলের বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগে স্থানীয়রা উল্লেখ করেছেন, কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বিগত ২৩ বছর ধরে ‘অফিস সহায়ক’ পদে একই উপজেলার বড়ঘোপ ইউনিনের চানমিয়া পাড়া গ্রামের বাসিন্দা সাচি রাম শীলের পুত্র শংকর কুমার শীল তার সনদে বয়স জালিয়াতি করে চাকুরীতে কর্মরত রয়েছে। তার অষ্টম শ্রেণী পাশের প্রত্যায়নপত্রে জন্ম তারিখ উল্লেখ রয়েছে ০১/০২/১৯৭০ইংরেজী এবং একই প্রত্যায়ন পত্রে তার বিদ্যালয়ের নাম উল্লেখ রয়েছে কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়। তিনি উক্ত বিদ্যালয় থেকে ১৯৮৯ সালে অষ্টম শ্রেণী পাশ করেছেন মর্মে একটি প্রত্যায়নপত্র কুতুবদিয়া ইউএনও অফিসে জমা দিয়ে বিগত ২৩ বছর পূর্বে অনিয়মের আশ্রয় নিয়ে ও তথ্য গোপন করে সরকারী চাকুরীতে যোগদান করেছিলেন। আর এসএসসি’র নম্বরপত্রে তার জন্ম তারিখ ০১/০১/১৯৬৫ইংরেজী উল্লেখ রয়েছে। তিনি ১৯৮২ সালে কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করেছিলেন। এছাড়াও তার জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ উল্লেখ রয়েছে ০১/০১/১৯৭৫ ইংরেজী। চাকুরীতে যোগদানের সময় এস.এস.সি সনদপত্র দেয়নি।

স্থানীয়রা অভিযোগ করেছেন, কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের তার অষ্টম শ্রেণীতে ভর্তি রেজিষ্টার অনুযায়ী জন্ম তারিখ ০১/০২/১৯৭০ ইংরেজী। আবার একই স্কুলে তার এসএসসি’র নম্বরপত্রে জন্য তারিখ উল্লেখ রয়েছে ০১/০১/১৯৬৫ইংরেজী। তাহলে শংকর কুমার শীল কত সালে এসএসসি পাশ করতে পারে? এখন বুঝা যায় শংকর কুমার শীল চাকুরীতে তাহার বয়সের তথ্য গোপন করেছেন। দীর্ঘদিন ধরে কুতুবদিয়ায় কর্মরত থাকার সুবাধে শংকর কুমার শীল ইউএনও অফিসে নানা তদবীরবাজী করে লাখ লাখ টাকাও আয় করেছেন।

অনুসন্ধানে জানা গেছে, কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ বাজারে শংকর কুমার শীলের ২ তলা বিশিষ্ট দু’টি পাকা দোকান রয়েছে। পাশের উপজেলা চকরিয়াতেও জায়াগা কিনেছেন। বর্তমানে কক্সবাজারে সরকারি কর্মচারী প্লটেও ৭ তলা বিশিষ্ট ভবন নির্মাণের কাজ চলমান রয়েছে। সনদে বয়স জালিয়াতি এবং তার সম্পদ নিয়ে কুতুবদিয়ায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

এসব অভিযোগের ব্যাপারে জানতে কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ‘অফিস সহায়ক’ পদে কর্মরত শংকর কুমার শীলের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি নিজের সনদে বয়স জালিয়াতির প্রসঙ্গে এড়িয়ে গিয়ে এ প্রতিবেদককে বলেন, এখন আমার বলার কিছুই নেই।

অভিযোগ প্রসঙ্গে কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর তঞ্চঙ্গ্যা এর কাছে জানতে চাইলে তিনি বলেন, তাঁর কার্যালয়ের কর্মচারী শংকর কুমার শীলের বিরুদ্ধে তাঁর কাছে এ পর্যন্ত কেউ অভিযোগ করেনি এবং জেলা প্রশাসক কার্যালয় থেকেও তাকে অভিযোগের তদন্তের বিষয়ে কিছু জানানো হয়নি।