নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় বসতভিটার পাশে পুকুরে পড়ে জলে ডুবে ২৬ মাস বয়সের ১ কন্যা শিশু মারা গেছে। আজ রবিবার (২২ অক্টোবর) বেলা ১১টায় এ হৃদয় বিদারক ঘঠনাটা ঘঠে। এ কন্যা শিশুর নাম জান্নাতুল ওয়াজিফা। উপজেলা সদর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের হোসেন আলী মাতব্বর পাড়ায় পুকুরে ডুবে এ কন্যা শিশুর মৃত্যু হয়। এই শিশু স্থানীয় আকবর আলীর কন্যা বলে জানা গেছে।
স্থানীয় সূত্রমতে, এ শিশু খেলার ছলে এক পর্যায়ে স্বজনদের অগোচরে পড়ে যায় পুকুরে। স্বজনরা তাকে ঘরে দেখতে না পেয়ে খুঁজতে গিয়ে লাশ পাওয়া যায় পুকুরে। ওয়াজিফার মৃত্যুতে পরিবারসহ হোসেন আলী মাতব্বর পাড়ায় নেমে এসেছে শোকের ছায়া।
Post Views: 228




