নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় দূরপাল্লার যাত্রীবাহী বাসের ধাক্কায় জুনাইদুর রহমান রনি (২২) নামে মোটর সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অপর একজন। এ দূর্ঘটনা ঘটেছে, গত ২০ অক্টোবর শুক্রবার রাত ৮টার দিকে লোহাগাড়া উপজেলার চুনতিতে জাঙ্গাইল্যা এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে।

নিহত রনি উপজেলার রহমানিয়া পাড়ার ছালেহ আহমদের পুত্র। আহত হয়েছেন একই পাড়ার মৃত আবুল কাশেমের পুত্র সাকিব (১৮)। হতাহতরা কক্সবাজারের চকরিয়া থেকে মোটর সাইকেলে বাড়ি ফেরার পথে, কক্সবাজারমুখী দূরপাল্লার বাসের ধাক্কায় ছিটকে পড়ে। ঘটনস্থলেই প্রাণ হারান রনি। আহত সাকিব চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে। ঘটনার পর বাসচালক ও হেল্পার দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। দূরপাল্লার সে বাসটি দোহাজারী হাইওয়ে থানা পুলিশ হেফাজতে রয়েছে সূত্রে জানা যায়।