মো. আয়ুব মিয়াজী, চন্দনাইশ: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা প্রশাসন ও বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে শেখ রাসেল দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (১৮ অক্টোবর) সকালে উপজেলা ভিডিও কনফারেন্স হলরুম মিলনায়তনে ‘শেখ রাসেল দীপ্তিময় নির্ভীক নির্মল দুর্জয়’- শীর্ষক প্রতিপাদ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. নজরুল ইসলাম চৌধুরী এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল জব্বার চৌধুরী, পৌর মেয়র মো. মাহবুবুল আলম খোকা, উপজেলা আ’লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, ভাইস চেয়ারম্যান যথাক্রমে মৌলানা সোলাইমান ফারুকী, কামেলা খানম রুপা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুল্লাহ আল ইরফান, তদন্ত অফিসার এম এ বারী, পল্লী বিদ্যুৎ এর ডিজিএম প্রকৌশলী আবু সুফিয়ান ও উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাগণ এবং গণমাধ্যম কর্মী।

উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক এবং রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এদিকে শেখ রাসেল দিবসে সকালে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ এবং মাদ্রাসায়ও এই দিবস উপলক্ষে পুষ্পার্ঘ্য অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।