বশির আহাম্মদ, বান্দরবান প্রতিনিধি: মৌসুমের শুরুতে একের পর এক পাহাড় কেটে মাটি যোগানের মাধ্যমে পরিবেশ বিপন্ন করার দায়েলামা উপজেলার ফাইতং ইউনিয়নের ফাইতং এলাকায় একটি পাহাড়ের ৫০ একর মাটি কেটে সাবাড় করে ফেলা হয়েছে। সুউচ্চ পাহাড়টি এখন সমতল ভূমিতে পরিণত হয়েছে। এতে হুমকির মুখে পড়েছে জীববৈচিত্র্য ও পরিবেশ। পাহাড়ের মাটি নেওয়া ওই ইউনিয়নের অন্তত ৩০টি ইটভাটায়।আশপাশের পাহাড়গুলোও কাটা হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, ফাইতং ইউনিয়নে ছোটবড় মিলিয়ে ১০টি পাহাড় রয়েছে। এই ইউনিয়নের ৩০টি স্থানে ৩২টির মতো ইটভাটা আছে। কোনটি পাহাড়ের কোলে, কোনটি কৃষিজমিতে, আবার কোনটি জনবসতি, প্রাকৃতিক ও সামাজিক বনঘেঁষে গড়ে উঠেছে এসব ইটভাটা। মাটির জন্য ভাটার মালিকরা ১০-১৫টি ভেকু মেশিন (খননযন্ত্র) দিয়ে দিনে-রাতে কাটছেন পাহাড়। মাটি স্তূপ করে রাখার পর ট্রাক দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ইটভাটায়। শুধু পাহাড়ের মাটি নয়, ইটভাটায় পোড়ানোর জন্য সাবাড় করা হচ্ছে প্রাকৃতিক বনাঞ্চলের গাছপালা।

ফাইতং ইউনিয়নের বাসিন্দা ও জনপ্রতিনিধির সঙ্গে কথা বলে জানা গেছে, ফাইতং এলাকার মানিকপুর অংশে ফোরবিএম, এনআরবি, ইউবিএম, ওয়াইএসবি ও থ্রিবিএম, ফাইভবিএম, এবিসি, এনআরবি ও বিবিএমসহ অন্তত ২০টি ইটভাটা রয়েছে। ফাইতংয়ের পাহাড়ি এলাকায় আরও ১২টির মতো ভাটা আছে। এক প্রকার প্রতিযোগিতা করে এসব এলাকার পাহাড়গুলো কাটছেন ভাটার মালিকরা। এতে নেতৃত্ব দিচ্ছে ফাইতং ইটভাটা মালিক সমিতির সভাপতি এবং ওই ইউনিয়নের সাবেক সদস্য (মেম্বার) মোক্তার হোসেন। তিনি ওয়াইএসবি ইটভাটার মালিক।

No description available.

স্থানীয় বাসিন্দা মাহবুব আলম ও আনোয়ার হোসেন দি ক্রাইমকে জানিয়েছেন, গত এক বছর ধরে এখানে পাহাড় কাটা অব্যাহত আছে। আশপাশের কয়েকটি পাহাড়ের মাটি কেটে সমতল করে ফেলা হয়েছে। এর মধ্যে একটি পাহাড়ের ৫০ একরের বেশি সমতল ভূমিতে পরিণত হয়েছে। বিষয়টি পরিবেশ অধিদফতর ও জেলা প্রশাসনকে একাধিকার জানালেও কোনও ব্যবস্থা নেয়নি। এর মাঝে একদিন এসে জেলা প্রশাসনের কর্মকর্তারা দুই-একটি ইটভাটাকে জরিমানা করে চলে যান। চলে যাওয়ার পরদিন থেকে শুরু হয় আবার পাহাড় কাটা। যা এখনও অব্যাহত আছে। তবে কোনও কোনও ভাটা মালিক পরিবেশ অধিদফতর ও জেলা প্রশাসনের চোখে ফাঁকি দিতে দিনে না কেটে রাতে পাহাড় কাটছে।

পাহাড় কেটে বন উজাড়ের ব্যাপারে জানতে চাইলে ফাইতং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক দি ক্রাইমকে বলেন, ‘উন্নয়নের জন্য ইটভাটার প্রয়োজন আছে। তাই বলে এক ইউনিয়নে এতগুলো ইটভাটার প্রয়োজন আছে বলে মনে করি না। তারা আমার এলাকার সবগুলো বড় বড় সব পাহাড় সাবাড় করে ফেলছে। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। পরিবেশ অধিদফতর ও জেলা প্রশাসনের কর্মকর্তারা যদি ব্যবস্থা না নেন, তাহলে এখানে আগামী কয়েক বছরের মধ্যে কোনও পাহাড় থাকবে না। সবগুলো সমতলে পরিণত হবে।

পাহাড় কিংবা বনাঞ্চল ধ্বংসকারীদের বিরুদ্ধে জেলা প্রশাসন কেন ব্যবস্থা নিচ্ছে না জানতে চাইলে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তফা জাবেদ কায়সার দি ক্রাইমকে বলেন, ‘ফাইতং ইউনিয়নে ইটভাটার মালিকরা পাহাড় কাটছে বলে জেনেছি। ইতোমধ্যে আমরা কয়েকটি ভাটায় অভিযান চালিয়েছি। অভিযানের সময় পাহাড় কাটার প্রমাণ পেলে জরিমানা করা হয়। তবে ওই এলাকা উপজেলা সদর থেকে দূরে হওয়ায় আমরা যখন-তখন চাইলেও যেতে পারি না। তবে অবশ্যই আবারও অভিযান চালাবো আমরা।’

পরিবেশ অধিদফতরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক হিল্লোল বিশ্বাস দি ক্রাইমকে বলেন, ‘ফাইতং ইউনিয়নে পাহাড় কেটে বন উজাড়ের খবর পেয়েছি। দ্রুত সময়ের মধ্যে সেখানে অভিযান চালাবো আমরা।’ ৩০টি ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদফতরের রয়েছে মামলা।