২৮ অক্টোবর প্রধানমন্ত্রীর জনসভাকে জনসমুদ্রে পরিনত করতে হবে-ভূমিমন্ত্রী 
আনোয়ারা প্রতিনিধি: বঙ্গবন্ধু টানেল  দক্ষিণ এশিয়ার এটি প্রথম টানেল,আমাদের জন্য একটি বিশেষ অর্জন। টানেলের  সুফল সমগ্র চট্টগ্রাম দক্ষিণ জেলার মানুষ উপভোগ করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার  জনসভা সফল করতে হবে। জনসভাকে জনসমুদ্রে পরিনত করতে হবে। জনসভা সফলে  সার্বত্মক চেষ্টা চালিয়ে যেতে হবে। শনিবার  সন্ধ্যায়  আগামী ২৮ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল শুভ উদ্বোধন উপলক্ষে আনোয়ারা কেইপিজেড মাঠে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষ্যে চট্টগ্রাম  নগরীর সার্সন রোডস্থ ভূমিমন্ত্রীর বাসভবনে আনোয়ারা-কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি এসব কথা বলেন।
তিনি  নেতাকর্মীদের উদ্দেশ্যে  বলেন, আগামী ২৮ অক্টোবর কেইপিজেড মাঠে প্রধানমন্ত্রীর   জনসভা সফল করতে  বাড়তি কষ্ট করবেন৷ স্বরণকালের স্বরণীয় জনসভায় রুপ দিতে হবে।
সভায় বিএনপির উদ্দেশ্য তিনি বলেন, তারা শুধু স্যোসাল মিডিয়ায় টকশোতে মিথ্যা ভয় দেখানোর চেষ্টায় আছে। আগামী জাতীয় নির্বাচনের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, আগামী জানুয়ারি নির্বাচন হবে, আমরা নির্বাচনের প্রস্তুতি শুরু করেছি। মানুষ এত বোকা না। জনগন আওয়ামী লীগের পক্ষে।জনগণ আবারও ভোট দিয়ে মডেল বাংলাদেশের রূপকার জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় বসাবে।
সভায় আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী ও কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোলাইমান তালুকদারের যৌথ সঞ্চালনায় আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরী।
প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম  দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর  রহমান।
বর্ধিত সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহজাদা মহিউদ্দিন, কর্ণফুলী উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী ,আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী।
এসময়  আনোয়ারা-কর্ণফুলি ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতাকর্মীসহ সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।