চন্দনাইশ প্রতিনিধি: অসমতার বিরুদ্ধে লড়াই করি,দূর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি এই আলোকে চন্দনাইশে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। আজ শুক্রবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের (দুর্যোগ ব্যবস্থাপনা শাখা) আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বের হয়ে র্যালি পৌরসভার প্রধান প্রধান গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ ভিডিও হলরুমে অনুষ্ঠিত আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিয়াদ হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষ।
চন্দনাইশ সিভিল ডিফেন্স ও ফায়ার স্টেশনের স্টেশন অফিসার লিডার টিটু কুমার বসাকের নেতৃত্বে ফায়ার সার্ভিস কর্মীরা মহড়া পরিচালনা করেন।
দুর্যোগ প্রশমন দিবসে প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম বলেন, ১৯৮৯ সাল থেকে প্রতিবছর ১৩ অক্টোবর সারা বিশ্বে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’ উদযাপন হয়ে আসছে। দুর্যোগের ঝুঁকি হ্রাসে জনগণ ও সংশ্লিষ্টদের সচেতনতা বৃদ্ধির জন্যই এ উদ্যোগ। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হচ্ছে।




