চন্দনাইশে জাতীয় পার্টির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

চন্দনাইশ প্রতিনিধিঃ চন্দনাইশে জাতীয় পার্টির ত্রি-বার্ষিক সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।আজ শুক্রবার (১৩ অক্টোবর) বিকাল ৪ টা থেকে রাত ৮ টা পর্যন্ত উপজেলার বদুরপাড়া রাস্তার মাথার সিটি গার্ডেন ক্লাবে উপজেলা জাতীয় পার্টির এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলার জাতীয় পার্টির আহবায়ক মোঃ সোনা মিয়া।

প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আ.জা.ম অলি উল্লাহ চৌধুরী মাসুদ।

প্রধান অতিথি বলেন, জাতীয় পার্টি এ দেশের মানুষের প্রিয় দল। পল্লী বন্ধু এরশাদের প্রতিষ্ঠিত এ দলের কর্মসূচী দেশ ও দেশবাসী বান্দব। তাই এরশাদের মৃত্যুর পরও এরশাদের আদর্শে উজ্জীবিত হয়ে দেশ পরিচালনায় জাতীয় পার্টি বার বার অংশগ্রহণ করে আসছেন। তিনি উপস্থিত সকলকে আগামী নির্বাচনে পল্লী বন্ধু এরশাদের গড়া দল “লাঙ্গল” প্রতিকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।

উপজেলা জাতীয় পার্টির সচিব এ.কে.এম. বাদশা মিয়ার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উদ্ধোধক দক্ষিণ জেলা জাতীয় পার্টির আহবায়ক নুরুচ্ছাফা সরকার।

প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা জাতীয় পার্টির সদস্য আব্দুর সাত্তার রনি।

বিশেষ বক্তা কেন্দ্রীয় কমিটির সদস্য নাছির উদ্দীন সিদ্দিকী।

বিশেষ অতিথি দক্ষিণ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক দিদারুল আলম (ফজু), মোহাম্মাদ মিয়া চৌধুরী, ইব্রাহিম আল হোসাইন, মোহাম্মদ ছালেম প্রমুখ। সম্মেলনে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষনা করে ২০২৩, ২০২৪, ২০২৫ সালের জন্য মোহাম্মদ সোনা মিয়াকে সভাপতি ও এ.কে.এম. বাদশা মিয়াকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়।