পেকুয়া প্রতিনিধি: কক্সবাজার জেলার পেকুয়া উপজেলায় হত্যা মামলার বাদির পরিবারের ওপর একজোট হয়ে হামলা ও লুটপাট চালিয়েছে আসামীরা! এ ঘটনায় এলাকাবাসীর গণ-পিঠুনিতে আবু ছৈয়দ নামের হত্যা মামলার এক আসামীকে চমেক হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ অক্টোবর) বিকাল সাড়ে ৪ ঘটিকার সময় উপজেলার মগনামা ইউনিয়নের আফজলিয়া পাড়া গ্রামে ঘটনাটি সংগঠিত হয়। তিনি ওই গ্রামের মৃত বদিউর রহমানের ছেলে। এদিকে খবর পেয়ে পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে পুলিশ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি।

স্থানীয় এলাকাবাসীদের সূত্রে জানা গেছে, পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের ফুলতলা স্টেশনে বিগত ২০২১ সালের ২ মে রাত সাড়ে ৮টার দিকে একই ইউনিনের আফজলিয়া পাড়া গ্রামের নুরুন নবীর পুত্র ও ব্যবসায়ী জয়নাল আবেদীনকে নির্মমভাবে কুপিয়ে ও গুলি করে হত্যা করে আবু ছৈয়দের নেতৃত্বে একদল সন্ত্রাসী। ঘটনার পর জয়নাল আবেদীনের পরিবার পেকুয়া থানায় ৩২ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেছিলেন। ওই মামলায় আবু ছৈয়দকেও আসামী করা হয়। মামলার আসামী হওয়ার পর দীর্ঘদিন কারাভোগ করেন আবু ছৈয়দ।

সম্প্রতি কারাভোগের পর জামিনে বের হয়ে আসেন দূর্ধর্ষ সন্ত্রাসী আবু ছৈয়দ (৩৮)। জামিনে আসার পর থেকে নিহত জয়নাল আবেদীনের পরিবারের ওপর হামলার হুমকি দিয়েছিল বলে এলাকাবাসীরা জানান। ঘটনার দিন মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার সময় জয়নাল আবেদীন হত্যা মামলার আসামী আবু ছৈয়দের নেতৃত্বে ১০/১৫ জনের একদল লোক দেশীয় অস্ত্রধারীরা হত্যা মামলার বাদির পরিবারের ওপর অতর্কিত হামলা ও লুটপাট শুরু করে। এ খবর পেয়ে মগনামা আফজালিয়া পাড়া গ্রামের শতাধিক গ্রামবাসী লাটিসোটা নিয়ে এগিয়ে এসে হামলাকারীদের প্রতিহত করেন। এসময় গ্রামবাসীরা ঘটনাস্থলে আবু ছৈয়দকে গণ-পিঠুনি দেয়। এতে আবু ছৈয়দ গুরুতর আহত। হত্যা মামলার বাদির পরিবারের ওপর অন্যান্য হামলাকারীরা গ্রামবাসীদের তাড়া খেয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় আবু ছৈয়দকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুর কোলে ঢলে পড়ে আবু ছৈয়দ। ঘটনার পর পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

জয়নাল আবেদীন হত্যা মামলার বাদি আমিরুজ্জামান জানান, মঙ্গলবার (১০ অক্টোবর) বিকালে অতর্কিতভাবে তার ভাইকে কুপিয়ে ও গুলি করে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার আসামী ও দুর্ধর্ষ সন্ত্রাসী আবু ছৈয়দের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের পরিবারের ওপর হামলা চালিয়ে তার স্ত্রী, মা ও ভাই-বোনদের পিঠিয়ে আহত করে। তাদের আত্ম-চিৎকারে গ্রামবাসীরা এগিয়ে এসে হামলাকারী আবু ছৈয়দসহ সন্ত্রাসীদের গণ-পিঠুনি দিলে হামলাকারীদের কবল তারা রক্ষা পান। তারা এ ঘটনায় প্রশাসনের কাছে নিরাপত্তা চান।

পেকুয়া থানার ওসি (তদন্ত) সুধীপ্ত শেখর ভট্টচার্য বলেন, মগনানায় হামলায় একজন হত্যা মামলার আসামীর মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার বিষয়ে পুলিশ গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।