মিজবাউল হক, চকরিয়া : হত্যার অভিযোগ এনে আদালতের নির্দেশে যুবকের লাশ কবর থেকে উত্তোলন করেছে। তার নাম সোহেল উদ্দিন (৩৫)। ১০ অক্টোবর মঙ্গলবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাহাত উজ জামান এর উপস্থিতিতে কবর থেকে লাশ উত্তোলন করা হয়। পরে লাশ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাহাত উজ জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২৭ ফেব্রুয়ারি নিহত সোহেল উদ্দিনের স্ত্রী বাদী হয়ে ৬ জনকে আসামি করে চকরিয়া উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।

অভিযোগে জানা যায়, উপজেলার বিএমচর ইউনিয়নরে ৮নম্বর ওয়ার্ড পাহাড়িয়াপাড়া এলাকার বাসিন্দা সোহেল উদ্দিন চকরিয়া পৌরশহরের থানা রাস্তার মাথা এলাকায় হোসাইন মার্কেটে মা সার্জিকেল নামক ব্যবসা পরিচালনা করতেন। পরিচয়ের সূত্র ধরে লক্ষ্যারচর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ড এলাকার প্রবাসী মো. নবী হোসেনের স্ত্রী কাউছার আক্তার সুমির সাথে ব্যবসায়িক লেনদেন হয়। এর সুবাদে সোহেল উদ্দিন চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয় সড়কে সুমির ভাড়া বাসায় যাওয়া আসা করত। টাকা লেনদেন নিয়ে সুমির সাথে তার মতবিরোধ চলে আসছিলো। ঘটনার দিন সোহেল সুমির তার বাসায় গেলে সেখানে সহযোগিদের ডেকে নিয়ে মারধর করে। পরে সোহেল গুরুতর আহত হলে সুমি তার সহযোগিরা জমজম হাসপাতালে নিয়ে যায়। এসময় তার পরিবারকে বিষয়টি জানানো হয়। পরিবারের লোকজন হাসপাতালে এসে সোহেলকে মৃত অবস্থায় দেখতে পায়।

হাসপাতাল কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করলে জানায়, এক নারী ও কয়েকজন ব্যক্তি মূমুর্ষ অবস্থায় সোহেলকে হাসপাতালে রেখে পালিয়ে যায়। যাওয়ার সময় তারা বলেন, সোহেল স্ট্রোক করেছেন। পরিবারের দাবী, সোহেলকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় প্রভাবশালীদের কারণে মামলা করতে পারেনি। পরবর্তী সময়ে মামলা দায়েরের পর বিচারক আমলে নিয়ে সিআইডিকে তদন্তের দায়িত্ব দেন।
পরবর্তীতে কক্সবাজার জেলা সিআইডির পরিদর্শক মো. সাইফুল ইসলাম বিষয়টি তদন্ত করেন। মামলার অধিকতর তদন্তের জন্য লাশ উত্তোলনের আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে লাশ উত্তোলনের অনুমতি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ প্রদান করেন। অবশেষে ১০ অক্টোবর সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাহাত উজ জামানের উপস্থিতিতে সোহেলের লাশ উত্তোলন করেন। ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয় সোহেলের লাশ।