খাগড়াছড়ি প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমাকে সংবর্ধনা প্রদান করেছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা মারমা উন্নয়ন সংসদ কেন্দ্রীয় কমিটি।আজ রবিবার (০৮ অক্টোবর) সন্ধ্যা ৬টায় খাগড়াছড়ি সদরস্থ পানখাইয়া পাড়া এলাকা মারমা উন্নয়ন সংসদ কমিউনিটি সেন্টারে এ সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে আয়োজন করা হয়।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান এ সংবর্ধনা অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে খুবই গর্বিত বোধ করেছেন বলে সংশ্লিষ্ট সকলকে জানান।
তিনি অনুষ্ঠানে আয়োজকদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন, আমাদের মধ্যে কোন বিভেদ নেই। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়ার পর থেকে মানুষের কাছাকাছি যাওয়া সুযোগ সৃষ্টি হয়েছে। এ এলাকার মানুষের উন্নয়নে জন্য যতটুকু সম্ভব ততটুকু আন্তরিকতার সহিত কাজ করে যাবেন বলে তিনি জানান। তিনি উপস্থিত সকলকে অ্যাকটিভ হওয়ার আহবান জানান।দেশে মূলস্রোতধারা সাথে তাল মিলিয়ে বিভিন্ন ক্ষেত্রে নিজেদেরকে এগিয়ে রাখার জন্য পরামর্শ দেন। গুণগত শিক্ষার কোন বিকল্প নাই বলে জানান।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মাধ্যমে পার্বত্যাঞ্চলের গুণগত শিক্ষার মান বৃদ্ধি, জীবিকা অর্জন, জলবায়ু পরিবর্তন ইত্যাদি বিষয়ে কাজ করে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন।
সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা মারমা উন্নয়ন সংসদকেন্দ্রীয় কমিটির সভাপতি মংপ্রু চৌধুরী।
অনুষ্ঠানে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণমিত্র বড়ুয়া, শুভমঙ্গল চাকমা, ক্যজরী মারমা, সাবেক যুগ্ম সচিব উগ্যজাই মারমা, শিক্ষাবিদ মধুমঙ্গল চাকমা, খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান জানে আলম, খাগড়াছড়ি পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ, পানখাইয়া পাড়ার এলাকাবাসী ও সাংবাদিকবৃন্দসহ অনেকে উপস্থিত ছিলেন।
Post Views: 454




