দক্ষিণখান প্রতিনিধি: রাজধানীর দক্ষিণখানের দক্ষিণ মোল্লারটেকের রাস্তাগুলোর বেহাল দশা। সিটি কর্পোরেশনের আওতাভুক্ত হলেও গোটা দক্ষিণ মোল্লারটেকের রাস্তাগুলো এখনো কাচা। রাস্তাগুলো খানাখন্দে ভরা ও ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই রাস্তাগুলো ডোবায় পরিণত হয় তাই চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত পথচারী, মাদ্রাসার শিক্ষার্থী ও যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছে। সবচেয়ে খারাপ অবস্থায় ভূঁইয়া কমপ্লেক্সের পাশ দিয়ে যাওয়া বায়তুল মামুর জামে মসজিদ রাস্তাটি।

বর্তমান কাউন্সিলর ডি.এম শামীম নির্বাচনের আগে ওয়াদা করেছিলেন তিনি নির্বাচিত হলে অন্তত মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে এই রাস্তাটি সংস্কার করার ব্যবস্থা করবেন। কিন্তু তিনি নির্বাচিত হওয়ার পরে এ এলাকার দিকে ফিরেও তাকান না বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয়রা জানান, প্রায় পাঁচ বছর আগে দক্ষিণ মোল্লারটেকের বায়তুল মামুর জামে মসজিদ রোডের কাজ শুরু হয়েছিল। ইট বিছানো হয়েছিল। কিন্তু এরপর আর কাজ আগায়নি। এভাবেই পড়ে আছে। এরমধ্যে কিছু কিছু স্থানের ইট গায়েবও হয়ে গেছে। রাস্তার বিভিন্ন স্থানে বিশাল বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টি হলেই ওইসব গর্তে পানি জমে থাকে। এ রাস্তা দিয়ে স্থানীয় বাসিন্দাদের চলাচল করতে চরম দুর্ভোগ পোহাতে হয়। সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো এই দেখে মনে হবে না এটি সিটি কর্পোরেশন এলাকার রাস্তা। মনে হবে এটা গ্রামীণ কোন জনপথ।

বায়তুল মামুর জামে মসজিদের সভাপতি নাছির মিয়া বলেন, ‘রাস্তায় গর্ত ও প্যাক-কাঁদা থাকায় মোটরসাইকেল চালাতে হিমশিম খেতে হয়। জরুরি ভিত্তিতে রাস্তার সংস্কার করা প্রয়োজন।’

মোল্লারটেকের হামিদা দায়েম মঈনুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মাইনুদ্দিন মাস্টার বলেন, ‘দক্ষিণ মোল্লারটেকের এই রাস্তাটি খুব গুরুত্বপূর্ণ। প্রতিদিন হাজার হাজার মানুষ ও যানবাহন চলাচল করছে এ রাস্তা দিয়ে। তবে রাস্তার করুণ দশায় যানচলাচলে বিঘ্ন ঘটে।’

অটো রিকশাচালক মাসুদ জানান, রাস্তায় গর্তের কারণে ঠিকমতো গাড়ি চালাতে পারেন না। এটা রাস্তা তো নয় যেন উঁচু নিচু পাহাড়।

চা দোকানদার বাদল জানান, রাস্তার দুরবস্থার কারণে দক্ষিণ মোল্লারটেকে কোন সিএনজি অটোরিকশা আসতে চায়না। বৃষ্টি হলে তো ঘর থেকে বের হওয়া যায় না।

সরেজমিনে দেখা যায়, দক্ষিণ মোল্লারটেকের ভূঁইয়া কমপ্লেক্সের পাশ দিয়ে একটু ভিতরে বায়তুল মামুর জামে মসজিদে যাওয়ার রাস্তা দেখে বোঝার উপায় নেই এটি রাস্তা নাকি নর্দমা! এই রাস্তা দেখেই বোঝা যায় এখানকার মানুষ কতটা অবহেলিত।

এবিষয়ে কথা বলতে স্থানীয় কাউন্সিলর ডি.এম শামীমের সাথে কয়েকবার যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।