প্রেস বিজ্ঞপ্তি: বিনিয়োগ অগ্রাধিকার, কন্যা শিশুর অধিকার এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আজ রবিবার (০১ অক্টোবর)সকালে বিলাইছড়ি উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে উপজেলা মহিলা বিষয়ক কার্যালয় বিলাইছড়ি এর আয়োজনে ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সিফাত উদ্দিন।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, বর্তমান সরকার শিশুদের বিষয়ে খুবই আন্তরিক। শিশুদের সুস্বাস্থ্য রক্ষায় নানা পরিকল্পনা রয়েছে। স্কুলে স্বাস্থ্যসম্মত ওয়াশ ব্লক নির্মাণ করা হচ্ছে। যাতে কন্যা শিশুদের নিয়মিত উপস্থিতির হার বৃদ্ধি পেয়েছে। এতে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষাক্ষেত্রে জেন্ডার সমতা অর্জিত হয়েছে। প্রাথমিক থেকে স্নাতক শ্রেণী পর্যন্ত প্রায় ২.৫ কোটি কন্যা শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান করা হচ্ছে এবং বিনাবেতনে লেখাপড়ার সুযোগ পাচ্ছে। ফলে কন্যা শিক্ষার্থীদের ঝরে পড়ার হার কমেছে।
তিনি আরো বলেন,প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী দেশের মোট জনসংখ্যার ৪০ শতাংশ শিশুর উন্নয়ন, সুরক্ষা ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে বর্তমান সরকার। এই শিশুদের অন্তত ১৫ শতাংশ কন্যাশিশু। করোনাকালে কন্যাশিশুর ওপর বঞ্চনা বেড়ে যাওয়ায় দিবসটি বিশেষ গুরুত্ব সহকারে পালনের উদ্যোগ নেয়া হয়েছে। জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহে ২০১২ সাল থেকে প্রতিবছরের ১১ অক্টোবর পালিত হয় আন্তর্জাতিক কন্যা শিশু দিবস। বাংলাদেশেও কন্যা শিশুদের সুরক্ষা জন্য এই দিবস পালিত হয়। গর্ভবতী মহিলা বিভিন্ন সুযোগ-সুবিধা, এবং বাল্যবিবাহ বন্ধ করার জন্য কাজ করে যাচ্ছে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান শ্রীমতী উৎপলা চাকমা, অফিসার ইনচার্জ মোঃ আকতার হোসেন, উপজেলা প্রাইমারী শিক্ষা অফিসার নিখিলেস চাকমা ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রদীপ দাশ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা রুবেল বড়ুয়া।




