ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা এর উদ্যোগে নারী ফেডারেশনের আয়োজনে আজ বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে ১শ’ নারীকে উপহার সামগ্রী প্রদান করা হয়।এতে সভাপতত্ব করেন পৌর মেয়র মিসেস নায়ার কবির।
অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন ব্রাহ্মণবাড়িয়ার মাটি ও মানুষের নেতা আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরী এমপি।
এছাড়া ও জেলা আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, পৌর পরিষদের সকল কাউন্সিলরবৃন্দসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ অনুষ্টানে উপস্থিত ছিলেন।
অনুষ্টানকে সাফল্যমন্ডিত করতে অনুষ্ঠানের সার্বক্ষণিক তত্বাবধান করেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো আ মোঃ আঃ কুদ্দুস, নির্বাহী প্রকৌশলী, হিসাব রক্ষন কর্মকর্তা, সহকারী প্রকৌশলীসহ পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা মুখলেছুর রহমান।




