প্রেস বিজ্ঞপ্তি: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের উদ্যোগে “ইন্ট্রোডাক্টরি প্লাজমা অ্যান্ড ইট্স অ্যাপ্লিকেশনস” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। গতকাল রবিবার (২৪ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সেমিনার কক্ষে উক্ত সেমিনারের আয়োজন করা হয়।
এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্লাজমা বিশেষজ্ঞ অধ্যাপক ড. মামুনুর রশিদ তালুকদার।
চুয়েট ম্যাথ ক্লাবের মডারেটর প্রফেসর ড. উজ্জ্বল কুমার দেব-এর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন চুয়েট গণিত বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোসাম্মৎ তাহমিনা আক্তার।
সেমিনারে বর্তমান বিশ্বের গবেষণার খুবই চমকপ্রদ বিষয় প্লাজমা সম্পর্কে প্রাথমিক ধারণা ও এর বিভিন্ন ব্যবহারিক দিক নিয়ে আলোচনা করেন।
চুয়েট ম্যাথ ক্লাবের এই আয়োজনে বিভাগের শিক্ষকদের পাশাপাশি গণিত বিভাগে অধ্যয়নরত মাস্টার্স ও পিএইচডি কোর্সের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন।