আনোয়ারাা প্রতিনিধি: আনোয়ারায় বৈদ্যুতিক দুর্ঘটনায় সাকিল (২২) নামে একজনের মৃত্যু হয়েছে।গতকাল রবিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে আনোয়ারা উপজেলার পশ্চিম শোলকাটা গ্রামে এ ঘটনা ঘটে। সংগঠিত ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেম জানায়, দুপুরের দিকে পশ্চিম শোলকাটা এলাকায় শাকিল (২২) নামে এক যুবক সিএনজি গাড়ি পরিষ্কার করছে।পানি দিয়ে পরিষ্কার করার সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের সাথে জড়িয়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে দ্রুত আনোয়ারা হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। নিহত শাকিল এর তিন মেয়ে এক ছেলে রয়েছে। তিনি স্থানীয় আব্দুল হকের পুত্র।তিনি পেশায় সিএনজি চালক।
Post Views: 227




