রাঙ্গামাটি প্রতিনিধি: বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দেশের খাদ্য উৎপাদন স্থিতিশীল রাখার লক্ষ্যে পার্বত্য চট্টগ্রামের কৃষিজাত ধান্য জমি এবং পাহাড়ী পতিত জমিকে কাজে লাগানো হবে। পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল জনগোষ্ঠীকে মূলস্রোতধারায় সম্পৃক্ত করতে হলে সর্বপ্রথমে শিক্ষাকে গুরুত্ব দিয়ে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের গুণগত মান নিশ্চিত করতে হবে, তবে এ অঞ্চলের মানুষ জাতীয় সম্পদে পরিণত হবে।
আজ বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) দুপুরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রধান কার্যালয়স্থ রাঙ্গামাটিতে ফরেন সার্ভিস একাডেমি কর্তৃক আয়োজিত 1st Specialized Diplomatic Training Course and Professional Master’s in International Relations & Diplomacy বিসিএস (পররাষ্ট্র বিষয়ক) ক্যাডারের ১১জন নবীন কুটনীতিক ও বন্ধুপ্রতীম রাষ্ট্রের ৫ জন বিদেশী কুটনীতিকদের নিয়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড সম্পর্কে অবহিতকরণ সভায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা এসব কথা বলেন।
সভা পরিচালনা করেন বোর্ডের সদস্য পরিকল্পনা ও সদস্য প্রশাসন মোঃ জসীম উদ্দিন।
এছাড়াও 1st SDTC & PMIRD কোর্সের প্রশিক্ষণার্থী নবীন কর্মকর্তা ছাড়া ও বোর্ডের নির্বাহী প্রকৗশলী তুষিত চাকমা, গবেষণা কর্মকর্তা কাইংওয়াই ম্রো, বাজেট ও অডিট অফিসার মোঃ নুরুজ্জামান, মিজ্ ত্রয়া সরকার সহকারী প্রকৗশলী, তথ্য অফিসার মিজ্ ডজী ত্রিপুরা, প্রশাসনিক কর্মকর্তা সাগর পাল এবং মনতোষ চাকমা সহকারী পরিকল্পনা কর্মকর্তা উপস্থিত ছিলেন।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ফরেন ক্যাডারদের কাছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর দূরদর্শিতা চিন্তা প্রসূত প্রতিষ্ঠান পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড সম্পর্কে বিস্তারিত তথ্য ও বোর্ড কর্তৃক গৃহীতব্য কর্মপরিকল্পনার কথা তুলে ধরেন । এসময় তিনি ফরেন ক্যাডাদের করা বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
বোর্ডের উপপরিচালক মংছেনলাইন রাখাইন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বোর্ডের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের উপর বিস্তারিত বিবরণ উপস্থাপন করেন।
অনুষ্ঠান শেষে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পক্ষে বিসিএস (পররাষ্ট্র বিষয়ক) ক্যাডারের ১১জন নবীন কুটনীতিক ও বন্ধুপ্রতীম রাষ্ট্রের ৫জন বিদেশী কুটনীতিকদের উত্তোড়ীয় প্রদান করা হয় এবং ফরেন সার্ভিস একাডেমি এবং প্রশিক্ষণার্থীদের পক্ষে বোর্ডের চেয়ারম্যানকে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী তুলে দেয়া হয়।
Post Views: 246




