মিজবাউল হক, চকরিয়া : কক্সবাজারের চকরিয়ায় বৃটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির নকল সিগারেট বাজারজাত করার অভিযোগে পুলিশ মোজাম্মেল আলম (৩৫) নামের একজনকে গ্রেফতার করেছে। এসময় তার হেফাজত থেকে ১৩০ প্যাকেট নকল ডারবি সিগারেট উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার (০২ সেপ্টেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া থানার অপারেশন অফিসার এসআই রাজীব চন্দ্র সরকারের নেতৃত্বে পুলিশের একটি টিম চকরিয়া পৌরশহরের সমিতির মার্কেটের সামনে এ অভিযান পরিচালনা করেন।
ইংরেজী ভার্সনে পড়ুনঃ https://thecrimebd.net/english/news/8771/
গ্রেফতারকৃত নকল সিগারেট বাজারজাতকারী মোজাম্মেল আলম সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের নুরু মার্কেট খোন্দকার পাড়া এলাকার দলিলুর রহমানের ছেলে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, নকল সিগারেট বাজারজাত ও উদ্ধারের ঘটনায় বৃটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির ইনভেস্টিগেশন অফিসার আশরাফুল ইসলাম বাদি হয়ে আজ রোববার চকরিয়া থানায় একটি মামলা রুজু করেছেন। এদিন বিকালে গ্রেফতারকৃত মোজাম্মেল আলমকে আদালতে পাঠানো হয়েছে
Post Views: 235




