নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় ৭০ হাজার ইয়াবা পাওয়া গেল চট্টগ্রাম শহরমুখী এক হাইয়েস মাইক্রোবাসে। লোহাগাড়া থানা পুলিশ আটক করেছে ২ মাদককারবারীকে। জব্দ করা হয়েছে ইয়াবা পাচারে ব্যবহৃত সেই হাইয়েস মাইক্রোবাসটিও। লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের পাহাড়ি জাঙ্গাইল্যা এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে আজ বুধবার (৩০ আগস্ট)বেলা ৩টায় মাইক্রোবাসে ইয়াবাগুলো পাওয়া যায়।

গোপন সংবাদের ভিত্তিতে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম উক্ত মাইক্রোবাসে তল্লাশি চালায়।

আটক মাদককারবারীদের মধ্যে রয়েছে মাদারীপুরের শিবচর পৌরসভার বাসিন্দা আব্দুর রাজ্জাকের পুত্র টিটু মিয়া (৪১) ও মৃত মোশরফ খানের পুত্র আরজু খান (৩৫)।

থানার অফিসার ইনচার্জ জানান, পৃথক ১৮টি প্যাকেটে ইয়াবাগুলো পাওয়া যায় হাইয়েস মাইক্রোবাসের গ্যাসের একটি টাংকিতে। এ ব্যাপারে লোহাগাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।