নাটোর প্রতিনিধি: নাটোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মো. আব্দুল কুদ্দুস ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।  বুধবার (৩০ আগস্ট) সকাল ৭টা ২২ মিনিটের দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। সকাল ৯টায় আব্দুল কুদ্দুসের মৃত্যুর বিষয়টি তার পারিবারিক এবং রাজনৈতিক একাধিক সূত্র ইত্তেফাককে নিশ্চিত করেছে।

সংসদ সদস্যের ঘনিষ্ঠ ছাত্রলীগের সাবেক নেতা আকরামুল ইসলাম গণমাধ্যমকে জানান, আজ বেলা ১১টার দিকে জাতীয় সংসদ ভবন চত্বরে এমপি কুদ্দুসের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর নাটোরে নেওয়া হবে মরদেহ। বিকেল ৪টায় নাটোর কানাইখালি মাঠ, বিকেল ৫টায় বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ, সন্ধ্যা ৬টায় গুরুদাসপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ এবং বাদ মাগরিব জন্মভূমি বিলশা ঈদগাহ মাঠে তার শেষ জানাজা অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, শ্বাসকষ্টজনিত কারণে আব্দুল কুদ্দুসকে শনিবার সন্ধ্যায় অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়া হয়। পরে অক্সিজেনের মাত্রা কমতে থাকায় আইসিউতে চিকিৎসা চলে। শনিবার রাত থেকে আজ বুধবার সকাল পর্যন্ত আইসিইউতেই রাখা হয়। উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে নেওয়ার কথা ছিল। কিন্তু শারীরিক অবস্থায় অবনতি হওয়ায় তা সম্ভব হয়নি।

পারিবারিক সূত্র জানিয়েছে, চলতি বছর পরিবারসহ দ্বিতীয়বারের মতো পবিত্র হজ্ব পালন করেছেন সংসদ সদস্য আব্দুল কুদ্দুস। তাছাড়া তিনি দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। তিনি নিয়মিত থাইল্যান্ডে চিকিৎসা নিচ্ছিলেন।

নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান গণমাধ্যমকে বলেন, ‘প্রিয় নেতার মৃত্যুতে সবাই বাকরুদ্ধ হয়ে পড়েছেন।’ তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আব্দুল কুদ্দুসের জন্ম নাটোরের গুরুদাসপুর উপজেলার চলনবিল অধ্যুষিত বিলসা গ্রামে। তিনি রাজশাহী কলেজের নির্বাচিত ভিপি ছিলেন এবং বৃহত্তর রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন। স্নাতকত্তোর ডিগ্রি অর্জন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পূর্বে রাজশাহীতে তিনি প্রথম পাকিস্তানের পতাকায় অগ্নিসংযোগ করেন।