মিজবাউল হক, চকরিয়া : ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে মাতামুহুরী নদীতে সৃষ্ট বন্যায় কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নে ভেঙে যাওয়া বেড়িবাঁধ সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসি।আজ মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে বেড়িবাঁধের ভাঙা অংশে দাঁড়িয়ে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসি। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জরুরী হস্তক্ষেপ চেয়ে মেহেরনামার ২৫ হাজার জনগণ অবিলম্বে ভেঙে যাওয়া অংশে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন।

মানববন্ধন শেষে পেকুয়া উপজেলার মাতামুহুরী নদীর তীরের জনপদ মেহেরনামা ছিরাদিয়া পয়েন্টে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ, সম্প্রতিসময়ে পেকুয়া সদর ইউনিয়নের ফাসের গুদাম এলাকায় বেড়িবাঁধ ভেঙে যাওয়ার কারণে ফসলের ক্ষেত পানিতে তলিয়ে গিয়ে ক্ষতির শিকার হওয়া কৃষকদের ভুর্তকি, বন্যাদুর্গত ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সহায়তা নিশ্চিত, ভেঙে তছনছ হয়ে পড়া রাস্তাঘাট মেরামত এবং মেহেরনামাকে ইউনিয়ন অনুমোদন দিয়ে সরকারের উন্নয়ন বৈষম্য থেকে বাদ পড়ার অভিশাপমুক্ত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্মারকলিপি দিয়েছেন।

একই বিষয়ে স্মারকলিপিতে পানি সম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মেহেরনামা ইউনিয়ন বাস্তবায়ন কমিটির আহবায়ক আওয়ামী লীগ নেতা ও শিক্ষানুরাগী নাছির উদ্দিন বাদশা।

আওয়ামী লীগ নেতা নাছির উদ্দীন বাদশা বলেন, স্বাধীনতার পর মেহেরনামা এখনো অবহেলিত রয়ে গেছে। এখানে চলাচলের রাস্তা নেই বললেই চলে। বন্যার সময় পেকুয়া সদর ইউনিয়নের মছন্যাকাটা, আধাখালী, মুরারপাডা ,নন্দীর পাডা, চৈরভাঙ্গা, পুর্ব মেহেরনামা এলাকার পরিবারগুলো পানিতে তলিয়ে যায়। দুর্বিসহ অবস্থায় পড়ে যান পেকুয়ার মানুষ।

তিনি বলেন, দ্বিতীয় দফা বন্যায় মেহেরনামার ১২’শ হেক্টর, ৩ হাজার একর জমি চাষাবাদ এখনো অনিশ্চিত। যার কারণ ভাঙা বেড়িবাঁধ নির্মাণের কোন উদ্যোগ নেয়নি।

মেহেরনামার আধাখালী- মছন্যাকাটা সডক, পূর্ব মেহেরনামা সড়ক, তৈল্যাকাটা সড়ক, নন্দীর পাড়া সড়ক বর্তমানে চলাচলে নাজুক অবস্থা। ক্ষতিগ্রস্থ ১০ হাজার কৃষককে প্রনোদনা সহ বন্যাকবলিত জনগনের মাঝে জরুরীভাবে ভিজিএফ কার্ড বরাদ্দ এবং মেহেরনামার আশ্রয়ন অরিনুমা আবাসন সংস্কারসহ ত্রান সহায়তার দাবি জানান।

আওয়ামী লীগ নেতা নাছির উদ্দিন বাদশা বলেন, পেকুয়া সদর ইউনিয়নের মধ্যে ১২ কিলোমিটার আয়তনের মেহেরনামা এলাকাটি ৭, ৮, ৯, ৬ একাংশ নিয়ে ২৫ হাজার জনগণের বসবাস। মেহেরনামাকে আলাদা ইউনিয়ন বাস্তবায়নের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। তিনি আক্ষেপ করে বলেন, ৭ কিলোমিটার আয়তনের ১৮ হাজার জনগণের শিলখালী ইউনিয়নে সরকারের উন্নয়ন অব্যাহত রয়েছে। অথচ দায়িত্বশীল নেতৃত্ব বা অভিভাবক না থাকায় মেহেরনামা অবহেলিত রয়ে গেছে। আমরা মেহেরনামার মানুষ সরকারের উন্নয়ন অগ্রগতির সুফল পেতে চাই। অবহেলিত জনপদ মেহেরনামাকে ইউনিয়ন অনুমোদনের দাবি জানাই।

মানববন্ধনে স্থানীয় এলাকাবাসি বলেছেন, একুশদিন আগে প্রথমদফা বন্যার পর কক্সবাজার-১ আসনের এমপি জাফর আলম, পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সদর ইউপি চেয়ারম্যান উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর শাহসহ কেউ মেহেরনামা এলাকার দুর্গত মানুষকে দেখতে আসেনি। তবে ওইসময় স্থানীয় কয়েকজন  জনপ্রতিনিধি পানিবন্দি মানুষের মাঝে শুকনো খাবার ও খিছুড়ি দিয়েছেন।

জানতে চাইলে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পুর্বিতা চাকমা বলেন, মেহেরনামা এলাকাটি অবহেলিত জনপদ। বন্যার সময় স্থানীয়  জনপ্রতিনিধির মাধ্যমে ওই এলাকার দুর্গত মানুষের মাঝে উপজেলা প্রশাসনের অর্থে খিচুড়ি বিতরণ করা হয়েছে।

তিনি বলেন, সরকারি সবধরণের সহায়তা মানুষের মাঝে নিশ্চিত করতে ইতোমধ্যে গনশুনানী সম্পন্ন করে মেহেরনামাকে ইউনিয়ন অনুমোদনের জন্য প্রেরন করা হয়েছে। স্মারকলিপির আলোকে বন্যায় ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ সমুহ টেকসই উন্নয়ন সংস্কারে উর্ধ্বতনমহলে অবহিত করা হবে।