পেকুয়া প্রতিনিধি: কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড়ের ইউপি সদস্য হোছাইন শহীদ সাইফুল্লাহর বিরুদ্ধে স্থানীয় একদল চিহ্নিত জবর দখলবাজ একজোট হয়ে ভিত্তিহীন অপপ্রচারমূলক মানববন্ধন করে মানহানি ও হয়রানি করার অভিযোগ উঠেছে। গতকাল ২৮ আগস্ট বিকালে পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের নতুন ঘোনা গ্রামের চিহ্নিত ভূমিদস্যুরা একজোট হয়ে ইউপি সদস্যের বিরুদ্ধে মানহানিমুলক মানববন্ধন করে অপপ্রচার চালিয়েছে বলে অভিযোগ করেছেন ভূক্তভোগী ইউপি সদস্য হোছাইন শহীদ সাইফুল্লাহ।

প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে জানা গেছে, পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের ৮ ওয়ার্ড়ের নতুন ঘোনা গ্রামে অবস্থিত দিয়ারা সৃজিত খতিয়ান নং ৩৭৬২ ও দিয়ারা দাগ নং ১৫১৫৪ দাগের ১৫৪ শতক জায়গা রয়েছে ইউপি সদস্য সাইফুলের নামে। ইউপি সদস্য গত ২০২২ইংরেজীর আগস্ট মাসে ওই জমি রেকর্ড়ীয় মালিক আজিজুল হাকের কাছ থেকে ক্রয় করার পর থেকে শান্তিপূর্ণভাবে ভোগদখলে রয়েছে। জমি ক্রয়ের পর বিগত ১৭/১০/২০২২ ইংরেজী তারিখে ইউপি সদস্যের নামে খতিয়ানও লিপিবদ্ধ হয় পেকুয়া ভূমি অফিসে। কিন্তু খতিয়ান হওয়ার পর জমিগুলো স্থানীয় মসজিদের দাবী করে জবর দখলের জন্য উঠেপড়ে লেগেছে রাজাখালী ইউনিয়নের নতুন ঘোনা গ্রামের মৃত কালা মিয়ার পুত্র মাহামুদুল করিম, মৃত নুরুল হকের পুত্র কবির হোসেন প্রকাশ নুদা মাঝি, মৃত ইউসুফ আলীর ছেলে আবদুল মালেক, আকতারের ছেলে জাহাঙ্গীর আলম, মৃত উকিল আহমদের ছেলে আবদুল হক, আবদুল হকের ছেলে মো: বেলাল, আবদুল মালেকের ছেলে জাহাঙ্গীর, উকিল আহমদের ছেলে আবদুল খালেকসহ আরো ১০/১২ জনের একদল লোক।

গত ২৭ আগস্ট বিকালে ভূমিদস্যু মাহামুদুল করিমের নেতৃত্বে ইউপি সদস্য সাইফুলের বিরুদ্ধে রাজাখালী নতুন ঘোনা এলাকায় ভাড়াটে লোক জোগাড় করে মানহানিক ও উস্কানিমুলক মানববন্ধন করেছে। ইউপি সদস্যের খতিয়ান ও দলিলভূক্ত ১৫৪ শতক জমি মসজিদের নামের জবর দখলের উদ্দেশ্যে মানববন্ধন করেছে। যারা মানববন্ধন করেছে তাদের কারো খতিয়ানভূক্ত জমি নেই। তারা নি:স্বত্তবান, সেখানে তাদের কোন জমি নেই। ইউপি সদস্যের খতিয়ানভূক্ত জমি জবর দখলের জন্য ভূমিদস্যুরা দীর্ঘদিন ধরে ইউপি সদস্য সাইফুলের বিরুদ্ধে নানা ধরনের ভিত্তিহীন অপপ্রচার ও ষড়যন্ত্র চালিয়ে আসছে।

উক্ত জমি নিয়ে ইউপি সদস্য বিগত ১বছর পূর্বে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালত, কক্সবাজারে জবর দখলবাজ গংয়ের বিরুদ্ধে নিষাধাজ্ঞা চেয়ে গত ০৩/০৪/২০২৩ ইংরেজী তারিখে একটি এমআর মামলা দায়ের করেন। যার এমআর মামলা নং ৬৯২/২০২৩ইং। উক্ত মামলায় চলতি মাসের ১৪ আগস্ট অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালত, কক্সবাজার বিবাদীগণের বিরুদ্ধে চুড়ান্তভাবে বারিত আদেশ জারি করে মামলা নিষ্পত্তি করে দেন।

আদালতের বারিত আদেশ থাকলেও জবর দখলবাজ গং আইনের প্রতি কোন ধরনের তোয়াক্কা না করে ইউপি সদস্যের জমি দখলে নিতে নানা ধরনের অপপ্রচার ও ষড়যন্ত্র অব্যাহত রেখেছেন। এ ঘটনায় ভূক্তভোগী ইউপি সদস্য ভূমিদস্যুদের কবল থেকে রক্ষা পেতে প্রশাসনের সহায়তা কামনা করেছেন।