খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি পার্বত্য জেলায় পাহাড় ধসে মহালছড়ি-সিন্দুকছড়ি আন্ত: সড়ক সাময়িক চলাচল বন্ধ থাকার পর চালু করা হয়েছে। টানা ও ভারী বর্ষণে খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার সিন্দুকছড়ি-মহালছড়ির আন্ত: মহা সড়কে পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে।রোববার(২৭ আগষ্ট) সকালে গুইমারা উপজেলার বিভিন্ন স্থানে পাহাড়ের ঢালুতে গড়ে উঠা ঘর-বাড়িসহ খাল বিল, রাস্তাঘাটে ইতোমধ্যে পাহাড় ধসের আংশিক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
এছাড়াও সিন্দুকছাড়র পঙ্খীমুড়ায় পাহাড় ধসে সিন্দুকছড়ি মহালছড়ি আন্ত: সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেলে দ্রুুত সময়ের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনী,পুলিশ এবং ফাযার সার্ভিসের কর্মীরা নিরলস ভূমিকায সড়ক ও যোগাযোগ ব্যবস্থা চলাচলের উপযোগী করতে কাজ করে যাচ্ছে এবং আংশিক হারে বিকল্প যান চলাচলের ব্যবস্থা করে দেওয়া হয়।
সিন্দুকছড়ি জোন উপ-অধিনায়ক মেজর আসাদুজ্জামান খন্দকার বলেন, এই ভারী বর্ষণে কোনো জায়গায় কোনো মানুষ যেন ক্ষয়ক্ষতির সম্মুখীন না হয় সে ব্যাপারে আমরা খেয়াল রাখার চেষ্টা করেছি এবং পাহাড়ের ঢালুতে থাকা লোকজনকে নিরাপদ স্থানে সরে আসার জন্য আহবান জানিয়েছি।
গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব চৌধুরী বলেন, আমারা চেষ্টা করছি দ্রুত সমযের মধ্যে মানুষের দুর্ভোগ নিরসনে যান চলাচল স্বাভাবিক করে দেওয়ার জন্য এবং ভারী বর্ষণে পাহাড়ের আশেপাশে বসবাস কারীদেরকে নিরাপদ স্থানে স্থানান্তরিত করার জন্য।
গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা জানান, ধসে পড়া মাটি সরিয়ে যানবাহন চলাচল চালু করতে আরো কয়েক ঘন্টা সময় লেগেছিল। পওে নিরাপত্তা বাহিনীর সহযোগীতায় খুব দ্র্রুত সময়ে মাটি অপসারন করে যান চলাচল স্বাভাবিক করতে সক্ষম হয়।
এর আগে খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার পঙ্খীমুড়া এলাকায় সড়কের ওপর পাহাড় ধসে পড়েছে। এতে মহালছড়ি উপজেলার সাথে গুইমারার আভ্যন্তরীন সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায। রোববার সকাল ৭টার দিকে সড়কের উপর একটি বিশাল পাহাড় ধসে পড়লে মহালছড়ির সাথে গুইমারা উপজেলা সড়ক যোগযোগ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে গুইমারা উপজেলা চেয়ারম্যান মেমং মারমা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী ঘটনাস্থলে ছুটে যান।
এ সময় খবর পেয়ে সেনাবাহিনী ও ফায়ার সাভিসের কর্মীরা ধসে পড়া মাটি সরানোর কাজ শুরু করেন।
উল্লেখ্য, গুইমারা-মহালছড়ি সড়ক দিয়ে যাত্রীবাহী বড় বাস চলাচল না করলেও সিএনজি চালিত থ্রি হুইলার ও মালামাল পরিবহনের ছোট ট্রাক নিয়মিত চলাচল করে। এই সড়কটি খাগড়াছড়িতে ভ্রমণে আসা পর্যটকদের কাছেও বেশ জনপ্রিয়।




