ইউসুফ হোসাইন লালপুর (নাটোর) প্রতিনিধি: স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নাটোরের লালপুর উপজেলার দুয়ারিয়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।আজ রবিবার (২৭ আগস্ট) বিকেলে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের কলস নগর উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নূরুল ইসলাম লাভলুর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নাটোর জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া)আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,নাটোর জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অধ্যক্ষ বাবুল আক্তার,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জয়,সাবেক উপজেলা কৃষকলীগের সভাপতি কামরুজ্জামান লাভলু,সাবেক উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি বদিউর রহমান বদর, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক আনিসুজ্জামান বাবু,লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক( একাংশ) তৌহিদুল ইসলাম বাঘা, দুয়ারিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ( একাংশ) কুদরতি খুদা পনির প্রমুখ।
আলোচনা শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদৎ বরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহিদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
Post Views: 476




