বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন নবাগত জেলা প্রশাসক। আজ বুধবার সকালে (০২ আগস্ট)সকালে জেলা প্রশাসক মিলনায়তনে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন বান্দরবানে নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট শাহ্ মোজাহিদ উদ্দিন।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, সুরাইয়া আক্তার সুইটি, ফজলুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট উম্মে কুলছুম, সিনিয়র সাংবাদিক বুদ্ধ জ্যোতি চাকমা, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সম্পাদক মিনারুল হকসহ বান্দরবানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের বান্দরবানের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
এসময় জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন বলেন, প্রাকৃতিক সৌন্দর্য্যে ঘেরা বান্দরবান জেলা। তার মধ্যে বান্দরবানের সাংবাদিকরাও অনেক আন্তরিক। আপনারা পূর্বে যেমন জেলা প্রশাসনকে সহযোগিতা করে এসেছেন ঠিক একই ভাবে আমাকেও আপনারা সহযোগিতা করবেন। আপনারা সমাজের দর্পন, অনেক সময় অনেক কিছু আমাদের অজানা থেকে যায়। আপনাদের পরামর্শ এবং তথ্য আমাদের ভবিষ্যৎ পরিকল্পনায় বাস্তবায়ন করতে সহযোগিতা করবে। সবাই এক সাথে মিলে এই বান্দরবানকে আরও কিভাবে গতিশীল করা যায়, আরও কিভাবে উন্নয়ন কার্যক্রমগুলো তরান্বিত করা যায়, সরকারি যে উন্নয়ন কর্মসূচি গুলো আছে সব গুলো আপনাদের নিয়ে আমাদের কর্মসূচী গুলো বাস্তবায়ন করবো। আমরা আশা করবো আপনারা নিরপেক্ষ এবং তথ্য যাচাই বাছাই করে সংবাদ পরিবেশন করবেন।




