ঢাকা ব্যুরো: “জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩” উদযাপন উপলক্ষে আজ বুধবার (২৬ জুলাই) রাজধানীর হাতিরঝিলে মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রনালয় ও নৌ পুলিশ যৌথভাবে এক বর্ণাঢ্য নৌ র‍্যালির আয়োজন করে।

বর্ণিল আয়োজনে নৌ র‍্যালিটি হাতিরঝিলের পুলিশ প্লাজা জেটি হতে শুরু হয়ে এফডিসি জেটি পর্যন্ত ঘুরে পুনরায় হাতিরঝিলের পুলিশ প্লাজার জেটিতে এসে শেষ হয়।এবারের জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ এর মূল প্রতিপাদ্য ছিল,”নিরাপদ মাছে ভরবো দেশ,গড়বো স্মাট বাংলাদেশ। “ মৎস্য ও প্রানি সম্পদ মন্ত্রনালয় এবং নৌপুলিশের আয়োজনে র‍্যালিটি উপস্থিত জনগনের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি করে ।

May be an image of 7 people and text

নৌ র‍্যালিটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শ ম রেজাউল করিম,এম পি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব ড নাহিদ রশিদ এবং নৌ পুলিশ প্রধান বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি মোঃ শফিকুল ইসলাম।

র‍্যালিতে ১৫টি ক্যাটামেরাম বোট,নৌ পুলিশের স্পিড বোট,ফোল্ডিং বোট,ওয়াটার বাইকসহ শতাধিক পুলিশ সদস্য, মৎস্য অধিদপ্তর,বিএফডিসি, মৎস্যজীবীসহ মৎস্য রক্ষা ও সংরক্ষনের সাথে সংশ্লিষ্ট সংস্থা ও দপ্তর সমূহের প্রতিনিধি ও সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

May be an image of 9 people, dais and text that says "জাতায় সপ্তাহ ২০২৩ ২৪-৩০ জুলাই মৎস্য সেক্টরের উন্নয়নে সরকার নিরাপদ মাছে ভরবো দেশ জাতীয় মৎস্য সপ্তা ২৪-৩০ জুলাই"

নৌ পুলিশ দেশের মৎস্য সম্পদ রক্ষা ও সংরক্ষণে বিভিন্ন অভিযান পরিচালনা করছে। এসকল অভিযানের কারণে অবৈধ কারেন্ট জালের উৎপাদন বহুলাংশে বন্ধ হয়েছে এবং অবৈধ ও অসাধু মৎস্য শিকারীদের দৌরাত্ম কমে গিয়েছে। মৎস্য অধিদপ্তর ও নৌ পুলিশের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কারণে দেশে আজ মাছের প্রাচুর্য লক্ষ্য করা যাচ্ছে। দেশের অভ্যন্তরের আমিষের প্রয়োজন মিটিয়ে বিদেশে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হচ্ছে।

নৌ র‍্যালি শেষে মৎস্য ও প্রানীসম্পদ মন্ত্রী বলেন, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য নিয়ে নিরাপদ,উন্নত ও সমৃদ্ধ মৎস্য খাত তৈরিতে মৎস্য অধিদপ্তর,নৌ পুলিশ এবং মৎস্য উৎপাদন,বিপনন ও প্রক্রিয়াজাতকরণের সাথে জড়িত সকল সংস্থা ও দপ্তরসমূহসহ আমরা সবাই একযোগে কাজ করছি।

তিনি বলেন,”এক সময় দেশে মাছের আকাল ছিল,এখন বিশ্বের ৫২ টি দেশে মাছ রপ্তানী হচ্ছে। বিলুপ্তপ্রায় ৩৯ টি প্রজাতির মাছ আবার পুনরুদ্ধার করা হয়েছে,মাছের জীবন্ত ব্যাংক তৈরী করা হয়েছে।“মন্ত্রী দেশের মৎস্য সম্পদ রক্ষায় নৌ পুলিশের অনবদ্য ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এবং নৌ পুলিশ প্রধান বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি মোঃ শফিকুল ইসলামকে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন।