বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া এলাকায় ৫ হাজার পিচ ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। গত ৭ জুলাই শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গাইল্লা এলাকায় এস.আলম পরিবহণের যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৩ পাচারকারীকে ইয়াবাসহ আটক করা হয়।
পাচারকারীরা কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে চট্টগ্রাম শহরমুখী বাসে উঠে। আটকদের মধ্যে রয়েছে ঢাকা মহানগরের খিলগাঁও থানার কমিশনার গলির বাসিন্দা রাহাত হোসেন (২৩), কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ব সুরাজপুর নোয়াপাড়ার বাসিন্দা মোঃ শাহিনুর (২৩) ও টেকনাফের নয়াপাড়ার জয়নাল আবেদিন (২৬)।
আটককৃতদের বিরুদ্ধে লোহাগাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানান অফিসার ইনচার্জ আতিকুর রহমান।
Post Views: 216




