বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম : দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় চুনতির ঐতিহাসিক ৫৩ তম ১৯ দিনব্যাপী সীরতুন্নবী (স.) মাহফিলের প্রস্তুতি সভা ০৮ জুলাই শনিবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয়। মাহফিলের হলরুমে আয়োজিত প্রস্তুতি সভায় মাহফিল মোতাওয়াল্লি কমিটির সভাপতি শাহজাদা আলহাজ মাওলানা হাফিজুল ইসলাম মুহাম্মদ আবুল কালাম আজাদ সভাপতিত্ব করেন।
মাহফিলের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন কমিটির সাংগঠনিক সম্পাদক, বিভিন্ন উপ-কমিটির পৃষ্ঠপোষক শাহজাদা মাওলানা আব্দুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চুনতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জয়নুল আবেদীন, আধুনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. নাজিম উদ্দিন, মাহফিলের মিডিয়া উপ-কমিটির প্রধান লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শাহজাদা তৈয়বুল হক বেদার, চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসেন, মাহফিলের নির্বাহী কমিটির সদস্য কাজী আরিফুল ইসলাম, এডভোকেট মিনহাজুল আবরার, উপ-কমিটি প্রতিনিধি অধ্যাপক আব্দুল খালেক, মাষ্টার আবদুল সালাম, মাষ্টার নাছির উদ্দিন, আকতার হোসেন, মসিহুল আজিম খান ছিদ্দিকী, কক্সবাজার (সাতকানিয়া-লোহাগাড়া) সমিতির সাধারণ সম্পাদক ব্যবসায়ী জেবর মুল্লুক, লোহাগাড়া বণিক সমিতির প্রতিনিধি সাত্তার সিকদার ও ইঞ্জিনিয়ার মো. ইউসুফ।
শাহ সুলতান জামে মসজিদের খতিব শেখ সুলতান মুহাম্মদ রাফির সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ মাওলানা হাফিজুল হক নিজামী। চুনতি সীরতুন্নবী (স.) মাহফিল উপলক্ষে বিভিন্ন জেলা উপজেলায় গঠিত উপ-কমিটিসমূহের প্রতিনিধিগণ বক্তব্য রাখেন এ প্রস্তুতি সভায়।
সভায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দক্ষিণ চরতি মজিদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোজাহেরুল কাদের। মাহফিল কমিটির পক্ষ থেকে এ প্রস্তুতি সভায় অংশগ্রহণকারী অন্তত ৩ হাজার লোকের জন্য মধ্যহ্নভোজের আয়োজন করা হয়।
আগামী ২৭ সেপ্টেম্বর চুনতিতে ১৯ দিনব্যাপী ৫৩ তম সীরতুন্নবী (স.) মাহফিল আরম্ভ হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।




