ঢাকা ব্যুরো: ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) প্রকাশিত দ্য গ্লোবাল লিভেবিলিটি ইনডেক্স প্রতিবছরই বাসযোগ্য নগরীর প্রতিবেদন প্রকাশ করে এবং প্রতিবারই আমরা পিছনের সারিতে অবস্থান করি। ২০২৩-এর প্রতিবেদনেও বাসযোগ্য নগরীর তালিকায় ঢাকার অবস্থান নির্নিত হয়েছে তলানীতে।

আমাদের অবকাঠামোগত উন্নয়ন হলেও তাতে মূলত পরিকল্পনার গলদ থাকায় নাগরিক জীবনের সুযোগ-সুবিধা নিশ্চিত হচ্ছে না। মূলত কয়েকটি ক্ষেত্রে পিছিয়ে থাকার ফলে ঢাকার বাসযোগ্যতা কমে আসে। সম্ভবত অবকাঠামোগত ক্ষেত্রেই আমরা বেশি পিছিয়ে থাকি।

ইআইইউ-এর ওই প্রতিবেদনে অবকাঠামোতেই আমরা কম নাম্বার পেয়েছি। অথচ ঢাকায় মেট্রোরেল চালু হয়েছে, বিভিন্ন স্থানে উড়ালসড়ক নির্মাণ করা হয়েছে এমনকি এক্সপ্রেসওয়ের কাজও প্রায় শেষের দিকে। প্রশ্ন উঠতে পারে, অবকাঠামোগত উন্নয়নের এত উদাহরণ থাকার পরও ঢাকার বাসযোগ্যতা না বাড়ার কারণ কি থাকতে পারে? যদি পরিকল্পনাবিদের দৃষ্টিতে দেখা যায় তাহলে বলতে হবে, কোনো একটি নগরের বাসযোগ্যতা বাড়ে প্রধানত সেখানের সুষ্ঠু গণপরিবহনব্যবস্থা নিশ্চিত করা সম্ভব হলে।

গণপরিবহনব্যবস্থা ভালো করতে হলে মেট্রোরেল, আন্ডারপাস, প্রধান সড়ক এবং বিশেষত ফুটপাথের মানোন্নয়ন এবং সমন্বিত ব্যবস্থা গড়ে তোলা জরুরি। গণপরিবহনের গুরুত্বপূর্ণ এই অংশগুলোর মধ্যে সমন্বয় না থাকার কারণেই আমাদের দুর্ভোগ কাটছে না। ফলে ইআইইউ ইনডেক্সে অবকাঠামোতে আমরা বরাবরই কম নম্বর পাই।