প্রেস বিজ্ঞপ্তি: সারাদেশের ন্যায় রাঙ্গুনিয়ায় সাধারণ সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অভিযান শুরু করেছে আওয়ামী লীগ। ইতিমধ্যেই উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দের হাতে ২৫ হাজার নতুন সদস্য ফরম বুঝিয়ে দেয়া হয়েছে বলে জানান উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক হালিম আব্দুল্লাহ।
তিনি বলেন, ইউনিয়ন অনুসারে প্রতিটিতে নুন্যতম ১০টি এবং সর্বোচ্চ ২০টি সদস্য ফরম বই দেয়া হয়েছে। প্রতিটি বইতে ১০০টি করে ফরম রয়েছে। পর্যায়ক্রমে ত্রিশ সহস্রাধিক ফরম বিতরণ করা হবে বলে তিনি জানান।
গতকাল বৃহস্পতিবার (০৬ জুলাই) উপজেলার ৭নং বেতাগী ইউনিয়নের সাধারণ মানুষের মাঝে আওয়ামী লীগের সদস্য ফরম বিতরণের মাধ্যমে কার্যক্রম শুরু করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বেতাগী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল আবছার তালুকদার, বেতাগী ইউপি চেয়ারম্যান শফিউল আলম শফিসহ ইউনিয়ন আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, সাধারণ মানুষদের দলের প্রতি আস্থাশীল ও বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত করে সদস্য করা হচ্ছে। তবে স্বাধীনতা বিরোধী পরিবারের সন্তান বা বিতর্কিত কোন ব্যক্তিকে এ সংগঠনের সদস্যফরম দেয়া হচ্ছে না।
এই প্রসঙ্গে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বলেন, সাংগঠনিক কার্যক্রমকে আরও বেশি গতিশীল করতে আওয়ামী লীগের ১নং যুগ্ম সম্পাদক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের নির্দেশনায় রাঙ্গুনিয়ায় সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ শুরু করা হয়েছে। যারা আওয়ামী লীগের নতুন সদস্য হয়ে আসবেন এবং পুরানো যারা নবায়ন করবেন তারা ঐক্যবদ্ধ হয়ে আগামী জাতীয় নির্বাচনে নৌকার পক্ষে কাজ করবেন বলে প্রত্যাশা করেন তিনি।