চকরিয়া অফিস : কক্সবাজারের চকরিয়ায় যুবলীগ নেতা পারভেজ বাবুর (৩৫) উপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এসময় মারাত্মকভাবে আহত হন ওই যুবলীগ নেতা। গুরুতর আহত যুবলীগ নেতাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে আশঙ্কাজনক হওয়া চমেকে প্রেরণ করা হয়েছে। ০৫ জুলাই বুধবার সকাল ৯টার দিকে চকরিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের তরছপাড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আহত যুবলীগ নেতা একই এলাকার নাজেম উদ্দিনের পুত্র ও ১নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক।

যুবলীগ নেতা পারভেজ বাবুর পিতা নাজেম উদ্দিন জানান, তার বসতঘরের পাশে ১৯৯১ সালে স্থানীয় আশেক ও নুরু গং থেকে ২৪ কড়া জমি ক্রয় করে ভোগদখলে রয়েছি। জমির চারপাশে ঘেরাবেড়া দিয়ে বিভিন্ন প্রজাতির গাছ রোপন করা হয়। সম্প্রতি জমির দাম বেড়ে যাওয়ায় তার জমির উপর লোলুপ দৃষ্টি পড়ে একই এলাকার ইছাক আহমদের পুত্র মোহাম্মদ ইউছুপের। মোহাম্মদ ইউছুপের নেতৃত্বে ৫-৭ জন সন্ত্রাসী ওই জমি দখল নিতে একাধিকবার হামলা করেছিলো।

তিনি আরও বলেন, বুধবার সকাল ৯টার সন্ত্রাসী ইউছুপ তার দলবল নিয়ে জোরপূর্বকভাবে জমি দখল নিতে চারপাশে সীমানা দেওয়াল দেয়ার চেষ্ঠা করে। এসময় তার পুত্র পারভেজ বাবু বাধা দিলে তার উপর অর্তকিতভাবে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। হামলায় তার মাথা ও ডান চোখ মারাত্মকভাবে আঘাত পান। লোহার রড দিয়ে তার বাম পা ভেঙ্গে দেয় সন্ত্রাসীরা। পরে স্বজনরা যুবলীগ নেতাকে বাবুকে উদ্ধার করে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতাল ভর্তি করে। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

নাজেম উদ্দিন জানান, তার ক্রয়কৃত জমি দখল নিতে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী ইউছুপের নেতৃত্বে পুত্র পারভেজ বাবুর উপর হামলা চালিয়েছে। তার অবস্থা এখনো শঙ্কামুক্ত নয় বলে জানান তিনি। এঘটনায় সন্ত্রাসী ইউছুপসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে চকরিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এদিকে ঘটনার পর থেকে সন্ত্রাসী ইউছুপ পলাতক রয়েছে। পুলিশ তাকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রেখেছেন বলে জানিয়েছেন চকরিয়া থানার ওসি (তদন্ত) আবদুল জব্বার। ##