সাতকানিয়া প্রতিনিধি: সাতকানিয়া উপজেলা ‘মদিনা নগর কল্যাণ সোসাইটি’ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত হয়েছে ।গতকাল শুক্রবার (৩০ জুন) সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত উপজেলার এওচিয়া ইউনিয়নের পশ্চিম গাটিয়াডেঙ্গা ৯ নম্বর ওয়ার্ড ডলু নদীর বিভিন্ন স্থানে এ পর্যন্ত প্রায় শতাধিক গাছের চারা রোপণ করেছেন সংগঠনটি। এর মধ্যে ফুল, ফল ও বিভিন্ন প্রজাতির চারা রয়েছে ।
এ ব্যাপারে সংগঠনটির সভাপতি মুহাম্মদ সোহেল জানান, পরিবেশকে সুন্দর, সবুজ এবং মানুষের উপকার করার অদম্য ইচ্ছা থেকে আমরা ‘মদিনা নগর কল্যাণ সোসাইটি’ কয়েকটি ধাপে বৃক্ষরোপণ করার সিদ্ধান্ত নিয়েছি। এরই ধারাবাহিকতায় আমাদের আজকের কার্যক্রম সম্পন্ন করেছি।
নিজ বাড়ির আঙিনায় গাছ লাগানোর আহ্বান জানিয়ে সংগঠনটির সাধারণ সম্পাদক আবদুল আউয়াল বলেন, প্রকৃতিকে সুস্থ রাখতে হলে গাছ লাগানো জরুরি। আমাদের সবার উচিত পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য গাছ লাগানো।
এ সময় স্বেচ্ছাসেবকদের মধ্যে এস এম এনাম, মুহাম্মদ সাইফু, আবদুর রশিদ, এস এম সাদেক হোসাইন মানিক, মুহাম্মদ হাসান, বাবুল, মুহাম্মদ আবদুল আজিজ, সাইফুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন ।
উল্লেখ্য, প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি রক্তদান কর্মসূচি, ইফতার, বন্যার্তদের ত্রাণ সামগ্রী বিতরণ ও শীতার্তদের শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন সেবামূলক কাজ করে আসছে।




