ক্রাইম প্রতিবেদক: ফেনীর ফুলগাজীতে গত কয়েক মাসে সেচ প্রকল্পের ১৮৭টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ। এসব ঘটনায় জড়িত সন্দেহে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৮ জুন) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন জেলা পুলিশ সুপার জাকির হাসান।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. জাহিদ হাসান ফরহাদ (৩২), চাড়িপুর এলাকারর আবদুল মান্নান (৪৮), চট্টগ্রামের ভুজপুর থানার মো. সোহেল (২৫), লক্ষ্মীপুরের রামগতি থানার আমজাদ হোসেন (৩৪), কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার মোহাম্মদ জিসাদ (৩২), তিতাস উপজেলার মো. মনির হোসেন (৫১), ওমর ফারুক (১৯), মো. সেলিম (২৮), মো. সুমন (৩৬) ও মো. বেলাল (৩৮)।

গতকাল মঙ্গলবার ফেনী ও কুমিল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৪৫ কেজি তামার তার, চোরাই কাজে ব্যবহৃত দুটি অটোরিকশা, একটি মোটরসাইকেল ও ১০টি মুঠোফোনও জব্দ করেছে পুলিশ।

পুলিশ সুপার জাকির হাসান বলেন, “গত কয়েক মাসে ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া, সোনাগাজী ও সদর উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের সেচ প্রকল্পের জন্য নদীর পাড়ে লাগানো ১৮৭টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায় চোরের দল। এতে সেচ মৌসুমে মোটর দিয়ে পানি তুলতে না পেরে কৃষকের ব্যাপক ক্ষতি হয়।এসব চুরির ঘটনায় মামলার পর তদন্তে নেমে একটি চোরচক্রকে শনাক্ত করে ১০ জনকে গ্রেপ্তার করে পুলিশ। তবে অনেকে আত্মগোপন করেছে; তাদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান পুলিশ সুপার।

সংবাদ সম্মেলনে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অবস) শাহাদাত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অং প্রু মারমা, ফেনী মডেল থানার ওসি মো. নিজাম উদ্দিন, ফুলগাজী থানার ওসি মোহাম্মদ আবুল হাসিম, ট্রাফিক ইন্সপেক্টর আনোয়ারুল আজিম উপস্থিত ছিলেন।