মোঃ রেজাউল করিম, ঈদগাঁও (কক্সবাজার): কক্সবাজার জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ আজ মঙ্গলবার ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তার অস্থায়ী কার্যালয় পরিদর্শনে আসেন। নেতাদের মধ্যে ছিলেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান এবং জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি রেজাউল করিম। বিকেল তিনটার পরে নেতৃবৃন্দকে বহনকারী গাড়ি বাস স্টেশন সংলগ্ন খোদাই বাড়ি এলাকার গোমাতলি সড়কের মাথায় পৌঁছে। এ সময় উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনসমূহের নেতৃবৃন্দ সহ স্থানীয় বিশিষ্ট শিল্পপতি দিদারুল ইসলাম কোম্পানির নেতৃত্বে নেতা- কর্মীদের বিশাল বহর জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করেন।
দিদারের নেতৃত্বে আগত মিছিলটি ওয়াহেদর পাড়া থেকে শুরু হয়ে এ স্থানে এসে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা বাদ্যযন্ত্রের তালে তালে নানা স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন। পরে নেতৃবৃন্দসহ বিভিন্ন স্থান থেকে আগত নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের বহর উপজেলা নির্বাহী কর্মকর্তার অস্থায়ী কার্যালয় প্রাঙ্গণে যান। সেখানে বর্তমান সরকারের আমলে ঈদগাঁও উপজেলার চলমান বাস্তবায়ন কার্যক্রমের জন্য নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের প্রশংসা করেন।
এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু তালেব ও স্থানীয় বীর মুক্তিযোদ্ধা মাস্টার নুরুল আজিম। উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদের সঞ্চালনায় জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দকে শুভেচ্ছা জ্ঞাপন করেন উপজেলা আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির চৌধুরী হিমু।
এ সময় কক্সবাজার পৌর আওয়ামী লীগ সহ-সভাপতি ও সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী দিদারুল ইসলাম কোম্পানি, ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগ নেতা লুৎফুর রহমান আজাদ লুতু, জেলা পরিষদের সাবেক সদস্য সোহেল জাহান চৌধুরী, জেলা পরিষদ সদস্য আরিফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা শরীফ কোম্পানি, সেলিম আকবর, ইসলামাবাদ আওয়ামী লীগ সভাপতি সাইফুল ইসলাম মেম্বার, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকোসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
পরে জেলা নেতৃবৃন্দ ঈদগাঁও বাজারের পাবলিক লাইব্রেরী মিলনায়তনে ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় মিলিত হন।
Post Views: 207




