নিজস্ব প্রতিবেদক: ফেনী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) মাদক বিরোধী অভিযানে ৪৮ বোতল বিদেশী মদসহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আজ মঙ্গলবার (২৭ জুন) ভোর ৫টায় ফুলগাজী থানাধীন মুন্সিরহাট ইউপির ৬ নং ওয়ার্ড’র চাঁনপুর ইমাম উদ্দিনের বসত ঘরের ভিতর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী শরীফ হোসেন রাব্বি (২৮)কে গ্রেফতার করেন।
ফেনী জেলা গোয়েন্দা পুলিশ দি ক্রাইমকে জানায়,জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর এসআইমোঃ জসিম উদ্দিন এর নেতৃত্বে এএসআই- মিহির চন্দ্র ভৌমিক,এএসআই- মোঃ মতিউর রহমান ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় ফুলগাজী থানাধীন মুন্সিরহাট ইউপির ৬ নং ওয়ার্ড এর চাঁনপুর ইমাম উদ্দিনের বসত ঘরের ভিতর অভিযান পরিচালনা করে শরীফ হোসেন রাব্বি (২৮), পিতা- ছায়েদুল হক সবুজ, সাং- পইতারা, থানা- ফুলগাজী, জেলা-ফেনী কে গ্রেফতার পূর্বক তার হেফাজত হতে ৪৮ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।
এই সংক্রান্তে ফুলগাজী থানায় মামলা রুজু করা হয়।




