নিজস্ব প্রতিবেদক: জোরারগঞ্জে ১৫ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশ। আজ রোববার (২৫ জুন)রাত পৌনে ৮টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনা পাহাড় ফিলিং ষ্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- জোরারগঞ্জ থানার দুর্গাপুর এলাকার পলাশ চন্দ্র দাশ (২৭) ও পূর্ব দুর্গাপুর এলাকার মোঃ সাইদ (২৯)।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী লেনে একটি প্রাইভেটকার যাহার রেজিঃ ঢাকা মেট্রো-গ-১২-২৫৮২ যোগে মাদক বহন করছে এমন গোপন তথ্য পায় হাইওয়ে পুলিশ। এই তথ্যের ভিত্তিতে জোরারগঞ্জ হাইওয়ে থানার এএসআই আশরাফুল ইসলাম সংগীয় ফোর্সসহ প্রাইভেটকারটি আটক করেন।
এ সময় প্রাইভেটকারটি তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Post Views: 238



