ক্রাইম প্রতিবেদক: কক্সবাজারের চকরিয়ায় ১৫২৮ পিস ইয়াবাসহ একজন বাস যাত্রীকে আটক করেছে চিরিংগা হাইওয়ে থানা পুলিশ।আজ শনিবার (২৪ জুন)দুপুর সাড়ে ৩ টায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের লক্ষ্যারচর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত হলো পটিয়া থানাধীন দক্ষিণ গৌবিন্দেরখীল এলাকার আব্দুর রশিদ (২৮)।

ইংরেজী ভার্সনে পড়ুনঃ https://thecrimebd.net/english/news/7775/

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী লেনে এ-লাইন যাত্রীবাহী বাসের যাত্রী মাদক বহন করছে এমন গোপন সংবাদের মাধ্যমে চিরিংগা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এসআই খোকন কান্তি রুদ্র সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বাস যাত্রীকে আটক করেন।

এসময় তার দেহ তল্লাশি করে ১৫২৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।