রাঙ্গামাটি প্রতিনিধি: সন্ত্রাস, বিপর্যয় ও বিশৃঙ্খলা জাতীয় উন্নয়ন ও সমৃদ্ধির পথে প্রবল বাধা। একটি সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণে ইমাম, আলেম ওলামাগণ একেকজন আইডল হিসেবে ভূমিকা রাখতে পারেন। দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় ইমামদের ইতিবাচক ভূমিকা আমাদের তরুণ সমাজকে সকল প্রকার বিভ্রান্ত থেকে রক্ষা করতে পারে। বৃহস্পতিবার (২২ জুন) রাঙ্গামাটি জেলা ইসলামিক ফাইন্ডেশনের উদ্যোগে আয়োজিত সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে আলেম ওলামাদের করণীয় শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মীর আবু তৌহিদ এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশে বহু ধর্ম জাতি, গোষ্ঠী ও সম্প্রদায়ের শান্তিপূর্ণ সহাবস্থানের ক্ষেত্রেও ইমামদের ভূমিকা ইতিবাচক। তিনি বলেন, আল্লাহ যেটি বলেছেন কর, সেটিই ফরজ, আর যেটি বলেছেন বর্জনীয় সেটি বর্জন করাও ফরজ। তিনি বলেন, বাংলাদেশ যে নিরাপদ আছে এর পিছনে বাংলাদেশ ইসলামী ফাইন্ডেশনের ভূমিকা আছে। সরকার সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন, তাই আজকে দেশ নিরাপদ আছে, তাঁর জন্য আমাদের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।

ইসলামিক ফাইন্ডেশন রাঙ্গামাটির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, জেলা ইসলামিক ফাইন্ডেশনের উপ পরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরী।

প্রধান অতিথি ছিলেন, রাঙ্গামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ বিপিএম (বার), বিশেষ অতিথি ছিলেন রাঙ্গামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, দোয়া পরিবেশন করেন রাঙ্গামাটি সদরস্থ বায়তুল আমান জামে মসজিদের খতিব মাওলানা আশহাদুল ইসলাম, নাত পরিবেশন করেন কাঠালতলী জামে মসজিদের সহকারী ইমাম মোঃ তৈয়ব, কুরআন তিলওয়াত করেন দারুস সালাম একাডেমী’র ইমাম হাফেজ মোঃ বেলাল উদ্দিন ও সঞ্চলনা করেন ইসলামিক ফাইন্ডেশন রাঙামাটির ফিল্ড অফিসার মোঃ আলী আহসান ভুঁইয়া।