বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় মারা গেলেন কালা মিয়া (৫২) নামে এক গৃহকর্তা। গত ২৩ মে মঙ্গলবার রাত সাড়ে ৮টায় লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে চট্টগ্রাম শহরমুখী এক বাসের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
এরপর আশংকাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম নগরের এক বেসরকারি হাসপাতলে নেয়া হলে, সেখানে পরীক্ষা-নিরীক্ষার সময় প্রাণ হারান। মারা যাবার পর তার মরদেহ ফিরিয়ে আনা হয় লোহাগাড়া উপজেলার আমিরাবাদ গ্রামের নিজ বসতঘরে। আজ বুধবার (২৪ মে) সকালবেলা আমিরাবাদ গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় বলে স্থানীয় সূত্র জানায়।
তিনি আমিরাবাদ মাষ্টারহাট এলাকার মৃত আব্দুল হাকিমের পুত্র এবং ৪ কন্যা সন্তানের জনক বলে জানা যায়।
দূর্ঘটনায় তিনি মাথায় মারাত্মকভাবে আঘাত পান বলে জানা গেছে।



