বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামঃ প্রায় সর্বত্র অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ পলিথিন। এ পলিথিন মানুষের দৈন্দিন জীবনে গুরুত্বপূর্ণ স্থান করে নিয়েছে। অভিজ্ঞ মহলের মতে পলিথিন পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। তারপরও নিষিদ্ধ এ পলিথিনের ব্যবহার দিন দিন বাড়ছে । বিশেষ করে মানুষ থলে ব্যবহার না করায় পলিথিনের উপর অধিক নির্ভরশীল। শুধু তা নয়, প্রায় সব পরিবার খাদ্যদ্রব্য পলিথিনে বেঁধে ফ্রিজে রাখে। এ সংক্রান্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো মাথাব্যাথা নেই, মনে করেন সচেতন মহল।
সচেতন সমাজের দৃষ্টিতে, পলিথিনের বিরোদ্ধে দীর্ঘদিন কোন অভিযান না থাকায় আইনগত ব্যবস্থাও অকার্যকর হয়ে পড়েছে। পরিবেশের জন্য চরম ক্ষতিকর এ পলিথিনের ব্যবহার বন্ধের ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো পদক্ষেপ আছে মনে হয় না।
অতিমাত্রায় পলিথিনের ব্যবহার বেড়ে যাওয়ায় বিভিন্ন স্থনে আর্বজনায় পরিণত হয়েছে। অভিজ্ঞ মহলের মতে, পলিথিন হচ্ছে অপচনশীল। তাই মাটির নিচের জীব-বৈচিত্র্য হুমকির মুখে। পাশাপাশি মাটি হারাচ্ছে উর্বরতা। অভিজ্ঞদের মতে পলিথিন উৎপাদন, মওজুদ ও ব্যবহার নিষিদ্ধ রয়েছে। কিন্তু সে নিষেধ মানছে না কেউ। দেখা যায় প্রায়সব মুদিদোকান, শাক-সবাজির বাজার ও মাছ-মাংসসহ সবকিছুর বেচাকেনায় অবাধ ব্যবহার হচ্ছে পলিথিন। পলিথিন ব্যবহার নিষিদ্ধ বিষয়টি ক্রেতা-বিক্রতাদের ধারণায় মোটেই নেই। পলিথিনে মালামাল বহনে তেমন ঝামেলা নেই। তাই সবার হাতে হাতে পলিথিন।
অভিজ্ঞ মহলের মতে, পলিথিন মাটিতে মিশে না। থাকে অবিকৃত। মাটির পচনশীল কাজে ব্যাঘাত ঘটে। পানি নিষ্কাশনে চরম ক্ষতি করে। ভুগর্ভস্থ পানির সাথে মিশে ,পানি দূষিত করে। পলিথিনের ব্যবহার জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য মারাত্নক ক্ষতিকর, এ ব্যাপারে সিংহভাগ মানুষের ধারণায় নেই।



