নুরুল ইসলাম: মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনাকে হুমকি দেওয়ায় দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ কর্তৃক প্রধানমন্ত্রীকে হুমকির প্রতিবাদে আজ সোমবার (২২ মে) বিকালে লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। লোহাগাড়া বটতলী মোটর ষ্টেশনস্থ উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে উপজেলা আওয়ামীলীগ সভাপতি খোরশেদ আলম চৌধুরী সভাপতিত্ব করেছেন।

বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দীন হিরু, লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান মুজিব, নাজমুল হাসান মিন্টু, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক তৈয়বুল হক দেদার, উপ-দপ্তর সম্পাদক এস.এম মামুন, উপজেলা কৃষকলীগ সভাপতি আলী আহমদ, উপজেলা তাঁতীলীগ সভাপতি নাছির উদ্দিন, কলাউজান ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি গাজী মোঃ ইসহাক, বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রিটন বড়ুয়া রোনা ও চরম্বা ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আসহাব উদ্দীন।

প্রতিবাদ সমাবেশে সঞ্চালক ছিলেন উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক আবুল কালাম আজাদ।

সমাবেশের পূর্বে এক বিক্ষোভ মিছিল লোহাগাড়া বটতলী মোটর ষ্টেশন প্রদক্ষিণ করে।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, বিএনপি নেতাকর্মীরা দেশে অরাজকতার প্রচেষ্টা চালাচ্ছে। এ ব্যাপারে আওয়ামীলীগ নেতাকর্মীসহ মুক্তিযুদ্ধের চেতনাবিশ্বাসী সকলকে সজাগ থাকতে হবে।

বক্তারা আরো বলেন, প্রধানমন্ত্রীকে হুমকি দিলে দেশপ্রেমিক আওয়ামীলীগ নেতাকর্মীরা ঘরে বসে থাকবে না।

লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এলাকার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।