আনোয়ারা প্রতিনিধি: রাজশাহী জেলার বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ কর্তৃক বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনারকে প্রকাশ্য জনসভায় হুমকির প্রতিবাদে আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের উদ্যােগে আজ সোমবার (২২ মে) দুপুর ১২ টায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আনোয়ারা স্টেশন রোডে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বটতলী ইউপি চেয়ারম্যান অধ্যাপক এম এ মান্নান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ফজলুল করিম চৌধুরী বাবুল, ইউপি চেয়ারম্যান নোয়াব আলী, সুগ্রীব মজুমদার দোলন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, ইউপি চেয়ারম্যান কলিমুদ্দিন, চাতরী ইউপি চেয়্যারমান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল, উপজেলার সহ দপ্তর সম্পাদক আনন্দ মোহন দত্ত, আনোয়ারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি উৎপল সেন, চাতরী ইউনিয়ন আ’লীগের সভাপতি নুরুচ্ছফা, বটতলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হানিফ, উপজেলা যুবলীগ নেতা শওকত ওসমান,অনুপম চক্রবর্তী বাবু,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রিদওয়ানুল হক রহিম।
সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল আনোয়ারা স্টেশন রোডসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।
আলীগের অঙ্গসংগঠন যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ ও মহিলা লীগের নেতৃবৃন্দ মিছিল সহকারে সমাবেশে যোগ দেয়।
সমাবেশে সভাপতির বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী বলেন, বিএনপি নেতা কর্তৃক প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি মেনে নেয়া যায় না। আ’ লীগের নেতাকর্মীরা আজ থেকে রাজপথে থাকবে। আনোয়ারা কর্ণফুলী উপজেলা ভূমি মন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির ঘাটি। আনোয়ারা কর্ণফুলীর রাজপথ আওয়ামী লীগের দখলে থাকবে। তিনি বিএনপি নেতাকে আইনের আওতায় আনার জোর দাবী জানান।তিনি নেতাকর্মীদেরকে সংঘটিত হয়ে প্রধানমন্ত্রী হত্যার হুমকির প্রতিবাদ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।




