লিটন কুতুবী: স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়ের নির্দেশে সারা দেশের ন্যায় কুতুবদিয়ায় উপজেলা ভূমি অফিসের মাঠে আজ সোমবার (২২ মে) সকালে উপজেলা সহকারি কমিশনার ভূমি জর্জ মিত্র চাকমা উপস্থিতিতে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন করা হয়। এই ভুমি সেবা ২২ মে হতে ২৮ মে পর্যন্ত একটানা ‘ভূমি সেবা সপ্তাহ-২০২৩’ পালিত হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক উদ্বোধনকৃত স্মার্ট ভূমি সেবার মূল অংশীজন হিসেবে দেশের জনগণকে সম্পৃক্ত করা, স্মার্ট ভূমিসেবা বিষয়ে সবাইকে পুঙ্খানুপুঙ্খভাবে অবগত করা এবং ভূমি সেবা পাওয়ার ক্ষেত্রে নিজ নাগরিক অধিকারের ব্যাপারের সবার মাঝে সচেতনতা বৃদ্ধি করাই এবারের ভূমি সেবা সপ্তাহের মূল লক্ষ্য। এছাড়াও, ভূমিসেবা সপ্তাহকালীন বিশেষ অগ্রাধিকার ভিত্তিতে বেশ কিছু ভূমিসেবা প্রদান করা হবে।

এ বিষয়ে কুতুবদিয়া উপজেলা সহকারি কমিশনার ভূমি জর্জ মিত্র চাকমা বলেন, স্মার্ট ভূমি ব্যবস্থাপনা স্থাপনে প্রথম ধাপে প্রধানমন্ত্রী ‘রেজিস্ট্রেশন-মিউটেশন আন্তঃসংযোগ’, ‘স্মার্ট ভূমি নকশা’, ‘স্মার্ট ভূমি রেকর্ড’ এবং ‘স্মার্ট ভূমি-পিডিয়া’ উদ্বোধন করেছিলেন গত ২৯ মার্চ, ২০২৩।

এ ছাড়াও প্রবাসী বাংলাদেশিরা এখন চার ধরণের ভূমিসেবা বিদেশে থেকেই গ্রহণ করছেন। পর্যায়ক্রমে প্রবাসীদের আরও কিছু ভূমিসেবার আওতায় নিয়ে আসা হবে। এজন্য, এই প্রথমবারের মত স্বল্পপরিসরে প্রবাসী বাংলাদেশিদেরও স্মার্ট ভূমিসেবা বিষয়ে অবহিত করার উদ্যোগ গ্রহণ করে ভূমি সেবা সপ্তাহ শুরু হয়েছে।

ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে উত্তর ধুরুং ও বড়ঘোপ ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ রিদোয়ান মোস্তাফা বলেন,ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে ভূমি উন্নয়ন কর, ই- নামজারী,ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা অনলাইনে স্বচ্ছ ভাবে সেবা প্রদান করা হচ্ছে। কর আদায় ও ভূমি সংক্রান্ত সেবামুলক তথ্য প্রদান করা হচ্ছে। আজ সোমবার ২২মে হতে ২৮মে পর্যন্ত এক সপ্তাহ ব্যাপী ভূমি সেবা সপ্তাহ উদযাপিত হবে।