আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারা উপজেলায় ডাকাতির প্রস্তুতির চেষ্টাকালে দেশীয় অস্ত্রশস্ত্রসহ চার যুবককে আটক করেছে আনোয়ারা থানা পুলিশ। বৃহস্পতিবার (১১ মে) দিবাগত রাত ১১টায় উপজেলার পিএবি সড়কের শোলকাটা এলাকা থেকে তাদের আটক করা হয়।

ইংরেজী ভার্সনে পড়ুনঃ https://thecrimebd.net/english/news/6788/

আটককৃতরা হলো, নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার মোঃ সেলিমের ছেলে মেহেদী হাসান ফয়সাল (২২), মোঃ সেলিমের ছেলে মো আকিব (১৯), বাঁশখালী উপজেলার বৈলগাঁও গ্রামের মোঃ ওসমানের ছেলে খোরশেদ (২৭), বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের আনোয়ার আজিমের ছেলে মোঃ রিদুয়ান (২১)।

আনোয়ারা থানার ওসি মীর্জা মুহাম্মদ হাছান বলেন, রাতে ডাকাতির প্রস্তুতিতে চার যুবককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ডাকাতির চেষ্টাসহ অস্ত্র মামলা রুজু করা হয়। আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র ও ছিনতাই মামলা রয়েছে। গ্রেফতারকৃতদেরকে আদালতে পাঠানো হয়।