নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশে পৃথক পৃথক অভিযানে চারঘাট থানা এবং পুঠিয়া থানা এলাকা হতে বিপুল পরিমাণ ভেজাল প্রসাধনী সামগ্রী এবং তৈরির উপকরণ ও সরঞ্জামসহ দুই ভেজাল ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। আজ শুক্রবার (১২ মে) ভোর ৬টায় চারঘাট থানাধীন মাড়িয়া মসজিদপাড়া ও পুঠিয়া থানাধীন বানেশ্বর গরুহাটি গ্রাম হতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- মোসাঃ শেফালি বেগম (৫৫) ও মোসাঃ সুমি খাতুন (৩০)।

May be an image of 4 people, hospital and text that says "পুলিশ সুপারের কার্যালয় রাজশাহা MP"

রাজশাহী পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন এর দিক নির্দেশনায় আব্দুল হাই, পিপিএম অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখার নেতৃত্বে পুলিশ পরিদর্শক আতিকুর রেজা সরকার, এসআই মোঃ নাছিম উদ্দিনসহ জেলা ডিবি টিম কর্তৃক দুটি পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভেজাল প্রসাধনী সামগ্রী এবং তৈরির উপকরণ ও সরঞ্জাম সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

May be an image of 4 people and text

পুলিশ জানায়, রাজশাহী জেলার চারঘাট থানা এবং পুঠিয়া থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে চারঘাট থানাধীন মাড়িয়া মসজিদপাড়ায় আসামী মোসাঃ শেফালি বেগম (৫৫), স্বামী-মোঃ ইসমাইল হোসেন এর টিনশেড বাড়ীতে লতা হারবাল কোম্পানির নাম নকল করে ভেজাল প্রসাধনী সামগ্রী, ক্রিম ও বিভিন্ন কেমিক্যাল দ্বারা তৈরী অন্যান্য ব্যান্ডের ক্রিম, খালি কাগজের প্যাকেট ও ক্রিম তৈরিতে ব্যবহৃত বিভিন্ন মালামাল সহ আসামী মোসাঃ শেফালি বেগম (৫৫), স্বামী-মোঃ ইসমাইল হোসেন, সাং- মাড়িয়া মসজিদপাড়া, থানা- চারঘাট, জেলা- রাজশাহীকে গ্রেফতার করা হয়।

No photo description available.

একই দিনে অপর একটি অভিযানে পুঠিয়া থানাধীন বানেশ্বর গরুহাটি গ্রামস্থ মোঃ আনোয়ারুল হক (৪৫), পিতা- মৃত নরুল হক এর পাকা দোতলা বসত বাড়ীতে লতা হারবাল কোম্পানির নাম নকল করে ভেজাল প্রসাধনী সামগ্রী ক্রিম, খালি কাগজের প্যাকেট ও ক্রিম তৈরিতে ব্যবহৃত বিভিন্ন মালামাল সহ আসামী মোসাঃ সুমি খাতুন (৩০), স্বামী- মোঃ নুরুন্নবী প্রকাশ নবির মাষ্টার, স্থায়ী সাং- বিহারীপাড়া, থানা- পুঠিয়া, জেলা- রাজশাহীকে জনৈক মোঃ আনোয়ারুল হক (৪৫), পিতা- মৃত নুরুল হক, সাং- বানেশ্বর গরুহাটি, থানা- পুঠিয়া, জেলা- রাজশাহী এর পাকা দোতালার নিচ তলায় পূর্ব পার্শ্বে বসত বাড়ী হতে গ্রেফতার করা হয়।

May be an image of 2 people and text

ধৃত আসামীদ্বয় ও পলাতক ৫জন আসামীর বিরুদ্ধে পুঠিয়া এবং চারঘাট মডেল থানায় পৃথক দুইটি মামলা রুজু করা হয়েছে।